Home » ফোনে নেট ছাড়াই কলিং, নতুন নিয়মে কমছে খরচ

ফোনে নেট ছাড়াই কলিং, নতুন নিয়মে কমছে খরচ

সময় কলকাতা : আর বাধ্যতামূলক নয় নেট পরিষেবা, শুধুমাত্র মুঠোফোনে এবার কল করার বিশেষ সুবিধা পেতে চলেছেন গ্রাহকরা। ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি (TRAI) ২০২৬ সালের ২২শে সেপ্টেম্বর একটি নতুন বিজ্ঞপ্তি বা সংশোধনী জারি করে টেলিকম কোম্পানিগুলোকে শুধুমাত্র কল ও এসএমএস-এর জন্য সস্তা রিচার্জ প্ল্যান আনার নির্দেশ দিয়েছে। নিয়মটি প্রকাশের সঙ্গে সঙ্গেই এটি টেলিকম নিয়মের অংশ হয়ে উঠেছে এবং খুব শীঘ্রই সমস্ত মোবাইল অপারেটররা (Jio, Airtel, Vi) বাজারচলতি ডেটা প্যাকগুলোর পাশাপাশি এই নতুন প্ল্যানগুলো চালু হতে চলেছে।সমস্ত গ্রাহকদের বা প্রবীণ নাগরিকদের ইন্টারনেট ডেটার প্রয়োজন নেই, তারা যাতে শুধু কল ও এসএমএস-এর জন্য কম খরচে রিচার্জ করতে পারেন, তার জন্যই এই সুবিধা। এতে সাধারণ রিচার্জের খরচ অনেকটাই এক ধাক্কায় কমে যাবে। শুধু তাই নয়, মেয়াদের ক্ষেত্রে সুবিধা দেখা দিতে চলেছে।।

About Post Author