সময় কলকাতা, ২৫ সেপ্টেম্বর : এবার সদ্য হওয়া ফুটবল বিশ্বকাপে পানামা অংশগ্রহণ করেছিল। তাদের ফিফা ৱ্যাঙ্কিং ৪৪। ভারত এশিয়াডে নেই। ফিফা ৱ্যাঙ্কিং ও একদম তলানিতে। বিশ্ব ফুটবল ক্রমতালিকায় ১৩৮ নম্বর দল সেয়ানে সেয়ানে লড়ছে পানামার বিরুদ্ধে। খেলার ৪১ মিনিটে রায়ান উইলিয়ামস গোল করে এগিয়েও দিয়েছেন ভারতকে। আকাশ মিশ্রর লম্বা লব ধরে চমৎকার প্লেসিং করেন রায়ান।খেলার প্রথমার্ধের শেষে ১-০ গোলে এগিয়ে রয়েছে ভারত। বল দখলের ক্ষেত্রেও ভারত খুব একটা পিছিয়ে নেই। ব্যাঙ্গালুরুতে যথেষ্ট দাপটের সঙ্গেই খেলছেন খালিদ জামিলের ছেলেরা।।
বিশ্বকাপের দল পানামার বিরুদ্ধে এগিয়ে ভারত
Oplus_131072


More Stories
প্রয়াত হেমন্ত পুত্র ও মৌসুমীর স্বামী জয়ন্ত
ভারতের জিততে চাই ২২৬ রান
জন্মদিনে সোনার মেয়ে লাভলিনার সাফল্য