পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা : ভারতীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা কবাডির সৌজন্যে জাপানে সোনার সকাল ভারতীয়দের,সোনার বিকেল ভারতীয়দের। কবাডিতে পুরুষদের বিভাগেও সোনা আনলেন ভারতের ছেলেরা। শনিবার সকালেই কবাডিতে সোনা জিতেছিলেন ভারতের মেয়েরা। ভারতের মহিলা দলের মতই পুরুষদেরও প্রতিপক্ষ ছিল ইরান। স্নায়ুকে নিয়ন্ত্রণে রেখে পিছিয়ে পড়েও ম্যাচ নিজেদের দখলে আনলো ভারত। বিরতিতে ১৮-১৭ পয়েন্টে এগিয়েছিল ইরান। বিরতির পরে বেশ কিছু সফল রেইড করে সুনীল কুমারের নেতৃত্বে ভারতের ছেলেরা ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে। শেষ পর্যন্ত ভারত জয় ছিনিয়ে নেয় ৪০-৩৪ পয়েন্টে।।
কবাডিতে সোনা জিতলেন ভারতের ছেলেরাও


More Stories
স্কোয়াসে ব্যক্তিগত বিভাগে জোড়া রুপো ভারতের
সোনার মেয়ে বঙ্গতনয়া পিঙ্কি
সোমবার টিম ইন্ডিয়া মাঠে নামছে