Home » সোমবার টিম ইন্ডিয়া মাঠে নামছে

সোমবার টিম ইন্ডিয়া মাঠে নামছে

সময় কলকাতা, ২৬ সেপ্টেম্বর : আইচি নাগোয়া এশিয়ান গেমসে ক্রিকেটে মহিলাদের বিভাগে সোনা জিতেছে ভারতের মেয়েরা। ভারতের ছেলেরা কি করবে তা নিয়ে আগ্রহ তুঙ্গে। বিগত এশিয়ান গেমসে ভারতের ছেলেরা সোনা জিতেছিল কার্যত দ্বিতীয় সারির দল নিয়ে। সেই দলের নেতৃত্বে ছিলেন ঋতুরাজ গাইকোয়াড়। এবার ভারত শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে পূর্ণ শক্তির দল নিয়ে এশিয়াডে সোনা জয়ের লক্ষ্যে ঝাঁপাচ্ছে। যশপ্রীত বুমরা, অভিষেক, সঞ্জুদের প্রতিদ্বন্দ্বিতা শুরু হচ্ছে সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে। উল্লেখ্য ভারত,পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে। কোয়ালিফাইং রাউন্ডের খেলায় বাকি চারটি দল উঠে এসেছে। পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের প্রতিপক্ষ টেস্ট প্লেয়িং নেশন না হলেও ভারতকে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে হবে আফগানিস্তানের। ভাতৃপ্রতিম দেশ আফগানিস্তান অবশ্য পূর্ণ শক্তির দল নিয়ে এশিয়ান গেমসে আসেনি এবং ইতিমধ্যেই নেপালের কাছে পরাজয় স্বীকার করতে হয়েছে তাদের। এবার ভারত ছাড়াও পূর্ণশক্তির দল নিয়ে এশিয়ান গেমসে এসেছে একমাত্র বাংলাদেশ। পাকিস্তান এবং শ্রীলংকার দলে তরুণ মুখের প্রাধান্য। ভারত ২৮ তারিখ এশিয়ান গেমসে খেলতে নামছে। সোমবার সকাল দশটায় ভারতের নকআউট ম্যাচ আফগানিস্তানের বিরুদ্ধে। সোমবারই পাকিস্তান মাঠে নামছে। তাদের প্রতিপক্ষ হংকং। মঙ্গলবার বাংলাদেশের তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ মালয়েশিয়া। কোয়ার্টার ফাইনালে শ্রীলংকা মুখোমুখি হবে নেপালের।।

About Post Author