Home » সোনার মেয়ে বঙ্গতনয়া পিঙ্কি

সোনার মেয়ে বঙ্গতনয়া পিঙ্কি

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ২৭ সেপ্টেম্বর : পূজা এবং সঞ্জুদের আলোতে আলোকিত  ভারতীয় মহিলা কবাডি দলের জন্মসূত্রে বঙ্গ তনয়া পিঙ্কি রায়ের অবদান যথেষ্ট উল্লেখযোগ্য। রানাঘাটের মেয়ে পিঙ্কি জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত ২০২৬ এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এশিয়ান গেমসের রোমাঞ্চকর ফাইনালে ভারতের মহিলা দল ইরানকে ৩৭-৩৪ ব্যবধানে পরাজিত করে সোনা জেতে, যেখানে পিঙ্কি রক্ষণভাগে দারুণ পারফর্ম করেন। পিঙ্কি রায় মূলত একজন শক্তিশালী লেফট কভার ডিফেন্ডার। ঘরোয়া টুর্নামেন্টে তিনি ইন্ডিয়ান রেলওয়েজের প্রতিনিধিত্ব করেছেন। পিঙ্কির আদি বাড়ি পশ্চিমবঙ্গের নদীয়ার রানাঘাটে। মাত্র ৬ বছর বয়সে বাবাকে হারানোর পর মা ও দিদির সাহসিকতায় এবং তার কোচেদের সাহচর্যে তাঁর উত্থান।।

About Post Author