সময় কলকাতা : এবছর বেশ কয়েকটি ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে ভারত। কানাডার বিরুদ্ধে দুর্দান্ত লড়ে ড্র করেছিল ভারত এবং পরবর্তী ফ্রেন্ডলি ম্যাচে বড় ব্যবধানে ব্রাজিলের কাছে হেরে গেলেও ভারত তাদের লড়াই করার মানসিকতা দেখিয়েছিল। উরুগুয়ের বিরুদ্ধে সেরকম লড়াই ভারত গড়ে তুলতে পারেনি। এবার আগামী ১২ নভেম্বর অকল্যান্ডে এবং ১৫ নভেম্বর ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে খালিদ জামিলের ভারত। এই দুটি ম্যাচে ভারতীয় দলের খেলার জন্য নতুন করে ডাক পেলেন ৫ জন ফুটবলার। তাঁদের মধ্যে রয়েছেন মোহনবাগান সুপার জায়ান্টের গোলকিপার বিশাল কাইথ এবং উইঙ্গার লিস্টন কোলাসো পাশাপাশি জাতীয় দলে ফিরেছেন জিতিন এমএস, লালরেমতলুয়াঙ্গা ফানাই ও রোশন সিং নাওরেম। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত নতুন শক্তিতে সমৃদ্ধ হয়ে কতটা লড়াই গড়ে তুলতে পারে এখন সেটাই দেখার।।
বিশাল কাইথ ফিরলেন ভারতীয় দলে
Oplus_131072


More Stories
পাঞ্জাবের কাছে হেরে আইএফএ-র বিপদ বাড়ালো ইস্টবেঙ্গল
বারাসাতে মেসির হ্যাটট্রিক, কাস্টমসকে ৭ গোল দিল পাঞ্জাব
তারকা ক্রিকেটার বিনোদ কাম্বলির ঠাঁই এখন বৃদ্ধাবাসে