Home » তারকা ক্রিকেটার বিনোদ কাম্বলির ঠাঁই এখন বৃদ্ধাবাসে

তারকা ক্রিকেটার বিনোদ কাম্বলির ঠাঁই এখন বৃদ্ধাবাসে

Oplus_131072

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা : একসময় বলা হত সচিন তেন্ডুলকারের চেয়েও প্রতিভাবান তিনি। সাড়া জাগিয়ে টেস্ট ক্রিকেটে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন। স্বল্পস্থায়ী আন্তর্জাতিক ক্রিকেটে তার ছয়টি শতরান রয়েছে। টেস্টে তাঁর সর্বোচ্চ রান ২২৭। বলা হয় নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলা মেনে না চলায় হারিয়ে যান তিনি। ক্রিকেট খেলা ছাড়ার পরেই শারীরিক সমস্যা গ্রাস করে তাকে। প্রবল আর্থিক সংকটেও পড়েন তিনি। শচীনের বাল্যবন্ধু বিনোদ কাম্বালির এখন ঠাঁই হয়েছে বৃদ্ধাবাসে। ৫৪ বছর বয়সী ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার বিনোদ কাম্বলি এখন রয়েছেন বর্তমানে থানের নিদান এল্ডারলি কেয়ার সেন্টারে (Nidan Centre for Elderly Care) । নিজেই পোস্ট করেছেন ওল্ড এজ হোমে তাঁর ছবি।মুখে বলছেন, আমি কখনোই বোধ করছি না যে আমি বাড়িতে নেই। আমি এখানে সবার ভালোবাসা পেয়ে চলেছি। তিনি যাই বলুন, বৃদ্ধাবাসে থাকতে হচ্ছে ভারতের সর্বকালের অন্যতম বাঁ হাতি ব্যাটারকে যে ছবি দেখার পর উদ্বেগ ঝরে পড়েছে ক্রীড়া অনুরাগীদের মধ্যে। উল্লেখ্য বিগত বেশ কিছুদিন ধরে স্বাস্থ্যজনিত ও শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন। সমস্যা থেকে মুক্তি পেতেই তাঁর আশ্রয় এখন ওল্ড এজ হোমে।।

About Post Author