Home » মাঝ-গঙ্গায় ডুবন্ত কুকুরের প্রাণ বাঁচালেন ক্রীড়ামন্ত্রী

মাঝ-গঙ্গায় ডুবন্ত কুকুরের প্রাণ বাঁচালেন ক্রীড়ামন্ত্রী

Oplus_131072

পুরন্দর চক্রবর্তী ও সানি রায়,সময় কলকাতা : ওরা অবলা, গৃহে পোষ্য না হলে ওদের দুর্ঘটনার খবর কেই বা রাখে! ব্যস্ত মানুষদের অবলা জীব বা কুকুরদের খোঁজ রাখার সময় তো নেই! তবুও এবার রাখলেন কেউ! তাঁর হাজার ব্যস্ত কর্মকাণ্ডের মধ্যে তিনি যে গুরুত্ব দিয়ে একটি সারমেয়কে রক্ষাকবচ দিলেন তার পরে বলা যেতেই পারে রাখে ইন্দ্রনীল মারে কে!ক্রীড়ামন্ত্রীর অবলা প্রাণীর প্রতি ভালোবাসায় বাঁচল একটি প্রাণ। ডুবন্ত একটি কুকুরের প্রাণ রক্ষা পেল ক্রীড়া মন্ত্রী ড.ইন্দ্রনীল খানের উদ্যোগে। ছটপুজোর ভোরে বাবুঘাটে ডুবন্ত কুকুরকে বাঁচিয়ে নজির গড়লেন ক্রীড়ামন্ত্রী। উদ্ধার অভিযানে এনডিআরএফ মোতায়েন ক্রীড়ামন্ত্রীর।

চলছিল ছটপুজো। আর পরব উপলক্ষ্যে শুক্রবার ভোরে কলকাতার বাবুঘাটে পরিদর্শনে যান ক্রীড়ামন্ত্রী। হঠাৎ তাঁর চোখে পড়ে গঙ্গার জলে একটি কুকুর তলিয়ে যাচ্ছে। স্রোতের টানে মাঝ গঙ্গার দিকে ভেসে গিয়ে ডুবে যাচ্ছিল কুকুরটি।পরিস্থিতির গুরুত্ব বুঝে তিনি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে থাকা এনডিআরএফ কর্মীদের উদ্ধার অভিযানে নামার নির্দেশ দেন।এনডিআরএফের দ্রুত তৎপরতায় প্রায় ডুবে যাওয়া কুকুরটিকে নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়ার পর কুকুরটিকে প্রয়োজনীয় উষ্ণতার ব্যবস্থা করে খাবার দেওয়া হয়।

ক্রীড়ামন্ত্রী নিজেও ঘটনাস্থলে থেকে কুকুরটির শারীরিক অবস্থার খোঁজ নেন এবং সেটি সুস্থ হয়ে ওঠার পরেই বেরিয়ে যান। বলাবাহুল্য, ক্রীড়ামন্ত্রী প্রচারের আলোয় আলোকিত হওয়ার চেষ্টা না করে নীরবে একটি মানবিক কাজ করলেন যা মন ছুঁয়ে যেতে বাধ্য।।

About Post Author