পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা : আবার অবিশ্বাস্য রূপকথার জন্ম দিল ভারত। এবার ভারতীয় ফুটবলাররা অসম্ভবকে সম্ভব করলেন। ক্রিকেটের পরে ফুটবলে ভারতের তরুণরা ভারতের জয়ের পতাকা তুলে ধরল বাংলাদেশের মাঠে। সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের ফাইনালে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে দিল ভারত। মঙ্গলবার ফাইনালে ভারতের হয়ে গোলদাতা সুহেল ভাট এবং সন্দীপ মান্ডি।
এদিন মূলত বিদেশে খেলা পাকিস্তান অরিজিন প্লেয়ারদের নিয়ে গড়া পাকিস্তানের পূর্ণ শক্তির দলকে ভারতীয় দ্বিতীয় শক্তির দল যেভাবে হারালো তার প্রশংসা কোনও বিশেষণ দিয়েই সম্ভব নয়। পাকিস্তানের অধিকাংশ প্লেয়ার ইউরোপে খেলে থাকেন এবং অনেকের জন্মই বিদেশে। সব চ্যাম্পিয়নশিপের প্রথম বার ভারতের বিরুদ্ধে ফাইনালে প্রথমার্ধে সামগ্রিকভাবে আধিপত্য দেখায় পাকিস্তান দল। তবে দ্বিতীয় অর্ধে পাকিস্তানের একটি রেড কার্ড ম্যাচ কে ভারতকে ম্যাচে ফিরতে সাহায্য করে। মোহনবাগান স্ট্রাইকার সুহেলের গোলের পরে খেলার শেষ মুহূর্তে কর্নার থেকে হেড করে দলকে জয় সূচক গোল এনে দেন কল্যাণীর ছেলে ও ইস্টবেঙ্গল ডিফেন্ডার সন্দীপ।

দ্বিতীয়ার্ধের শুরু করেছিল ভারত আক্রমণাত্মকভাবে। প্রথমার্ধে পাকিস্তান ১-০ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে ভারত শুরু থেকেই গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে। পি ভি ভি বিষ্ণু একবার প্রায় গোল করে ফেলেছিলেন।আর এরপরেই আসে গেম চেঞ্জার মোমেন্ট । ৫৮ মিনিটের মাথায় একটি লাল কার্ড খেলার রং পুরোপুরি বদলে দেয়। ডান প্রান্ত দিয়ে গতিতে ভেতরে ঢুকে আসা ব্রাইসন ফার্নান্ডেজকে মারাত্মক ফাউল করেন পাকিস্তানের লেফট ব্যাক জুবের। রেফারি ভার সিদ্ধান্ত অনুযায়ী লাল কার্ড দেখান জুবেরকে। আর এই ফাউল থেকে পাওয়া ফ্রি কিক থেকে গোল করে যান সুহেল ভাট। ৮৮ মিনিটে দ্বিতীয় গোল করেন সন্দীপ মান্ডি এবং তারপরেও ফাঁকা বলতে গোল করতে ব্যর্থ হন রিকি সাবং। তবুও শেষ পর্যন্ত সংযোজিত সময়ের পাঁচ মিনিট নিজেদের দুর্গ সুরক্ষিত রেখে দশমবারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে ভারতীয় দল।।


More Stories
আবার আইসিসি চেয়ারম্যান হওয়া জয় শাহের লক্ষ্য কী?
আবার ম্যাচের ভাগ্য নির্ধারক দশম জুটি,টি-টোয়েন্টির পরে একদিনের সিরিজও জিতে নিল ভারত
পাকিস্তানের কাছে হেরে হামজার বাংলাদেশের স্বপ্নভঙ্গ