দীপ সেন ও জয় ঘোষ,সময় কলকাতা : কালী পূজার শহর বারাসাতে বুলডোজার দিয়ে মাটিতে মিশিয়ে দেওয়া হল একদা তৃণমূলের ওয়ার্ড পার্টি অফিস থেকে রূপান্তরিত খ্যাতনামা ক্লাবের শ্যামা পুজো কার্যালয়কে।পালা বদলের সঙ্গে সঙ্গে বারাসাতের নামি ক্লাব সংগঠন কেএনসি রেজিমেন্ট ভোল পাল্টাতে চেষ্টা করলেও আখেরে লাভ হল না। পুজো কাটতে না কাটতেই তাদের শ্যামা পুজো কার্যালয় গুঁড়িয়ে দেওয়া হল বুলডোজার দিয়ে। কাগজে কলমে বলাই যায়,বারাসাত ২৫ নং ওয়ার্ড তৃণমূল কার্যালয় থেকে কে এন সি শ্যামাপূজা কার্যালয় হলেও জবরদখল মুক্ত হলো জমি! আইনি লড়াইয়ের পর উদ্ধার হলো সেনা কর্মকর্তার স্ত্রীর পৈত্রিক সম্পত্তি। তবে ঘটনার পেছনে অভিনব রাজনৈতিক সংযোগ খুঁজে পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
প্রকাশ পেয়েছে ত্রয়ী মুখার্জী নামের এক মহিলার, যিনি একজন ভারতীয় সেনা কর্মকর্তার পত্নী। তার পৈতৃক সম্পত্তি এই জমি। তিনি ক্যামেরার সামনে
অভিযোগ করেছেন , বিগত সরকারের আমলে ক্ষমতার প্রভাব খাটিয়ে প্রায় ১৫ বছর ধরে এই জমি জবরদখল করে রাখা হয়েছিল। সেখানে প্রথমে ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় গড়ে তোলা হয়। পরবর্তীতে রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই একই কাঠামোকে ‘কেএনসি শ্যামাপূজা কার্যালয়’ বা ক্লাব ঘরে রূপান্তর করা হয়।

প্রসঙ্গত,কয়েকবছর আগেই ঘটা করে এই ক্লাবের সঙ্গে যুক্ত রাজনৈতিক নেতারা এখানে ওয়ার্ডের দলীয় পার্টি অফিস করে তোলেন। এখানেই একাধিক সাংবাদিক সম্মেলন করেছেন সাংসদ। আর সেই পার্টি অফিস মঙ্গলবার মাটিতে মিশিয়ে দেওয়া হল।
জানা গিয়েছে,মালিকপক্ষ ও স্থানীয়রা আইনি কাগজপত্র দেখতে চাইলে অভিযুক্তরা কোনো বৈধ প্রমাণ পেশ করতে পারেননি। এরপরই স্থানীয় মানুষ , আইনজীবী ও বিজেপি কর্মীদের উপস্থিতিতে সেই বিতর্কিত অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়। সবচেয়ে আশ্চর্য বিষয় হল যে,এই ক্লাব সংগঠনের কালীপুজোয় এবছরে বিজেপির একাধিক নেতার উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। তবুও হালে পানি পাওয়া গেল না কেন?
তৃণমূল ক্ষমতাচ্যুত হওয়ার পরে, বারাসাতে বিজেপি জমানায় বিজেপির সঙ্গে গাঁটছড়া বাধঁতে চেয়েও কেন এই পরিণতি? আইনি বিষয় তো রয়েছে এনিয়ে সন্দেহর অবকাশ নেই। তবে রাজনৈতিক বিশ্লেষকরা এও মনে করছেন যে, কেএনসি পুজো কমিটির কার্যালয় ভাঙার মধ্যেও রয়েছে বিজেপির একটি লবিকে ছাপিয়ে আরেকটি লবির শক্তিশালী হয়ে ওঠার সমীকরণ।।


More Stories
বারাসাতের প্রাক্তন ভাইস চেয়ারম্যানের বাড়িত হামলা
বারাসাতে বিধ্বংসী আগুন – কারণ কী?
পুর-প্রশাসককে ঘিরে বিক্ষোভ বারাসাতে, পালিয়ে পরিত্রাণ খুঁজলেন পুর-প্রশাসক