সময় কলকাতা, ২ অক্টোবর : তৃণমূল শাসনের অবসান হয়েছে, অনেক জল গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে। ক্ষোভ বিক্ষোভ ক্ষমতা পরিবর্তনের পরে পাঁচ মাস সময়কালেও কমেনি। বরং নতুন জমানায় বেশকিছু প্রকল্পের বাস্তবায়নের ক্ষেত্রে জটিলতা এবং সাধারণ মানুষের বেশ কিছু প্রকল্পের সুযোগ-সুবিধা না পাওয়ার ক্ষোভ যেন আকাশচুম্বী।একদা বারাসাত পুরসভার চেয়ারম্যান কাউন্সিলরদের বিরুদ্ধে ক্ষোভ তুঙ্গে ছিল সাধারণ মানুষের। এখন তাঁরা পদ ছেড়েছেন। এখন পুরসভার দায় দায়িত্ব এসে পড়েছে পুর-প্রশাসকের কাঁধে।বারাসাত পুরসভার পুরপ্রশাসক রাজা ভৌমিককে সামনে পেয়েও ক্ষোভ এবার উগরে দিলেন মহিলারা।রাজ্য সরকারের উদ্যোগে চলা ‘সেবা সেতু’ অভিযানকে ঘিরে অন্নপূর্ণা ভাণ্ডারের কাজ না হওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন এলাকার মহিলারা। পুর প্রশাসক যেন পালিয়ে বাঁচতে চাইলেন। শুক্রবার বারাসাত পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের টাকি রোড কর্মতীর্থের সামনে ঘটনাকে কেন্দ্র করে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান মহিলারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেবা সেতু অভিযানের ক্যাম্পে অন্নপূর্ণা ভাণ্ডার সংক্রান্ত কাজ হবে—এই আশায় এলাকার বহু মহিলা সেখানে এসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ছিলেন। পরে তাঁরা জানতে পারেন, ওই ক্যাম্পে অন্নপূর্ণা ভাণ্ডারের কাজ করা হচ্ছে না। এরপরই ক্ষোভে টাকি রোড অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তাঁরা। তাঁদের দাবি, কেউ এক মাস ধরে, আবার কেউ তারও বেশি সময় ধরে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাচ্ছেন না।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে অবরোধকারীদের সরিয়ে দিয়ে রাস্তা স্বাভাবিক করে। ক্ষোভ ক্রমবর্ধমান – সুস্পষ্ট বার্তা দিল বারাসাত।।


More Stories
দুশ্চিন্তার দিন শেষ! আয়ুষ্মান কার্ড এখন হাতের মুঠোয়
চুরমার বারাসাতের তৃণমূল নেতা অরুণ ভৌমিকের বাড়ি ও পার্টি অফিস, মেরে ফেলা হতে পারে আশঙ্কা স্ত্রীর
জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি : কংগ্রেসের বারাসাতে জেলাশাসকের দফতর অভিযানে হুলুস্থূল