সময় কলকাতাঃ করোনার তৃতীয় ঢেউয়ের আতঙ্ক কাটিয়ে এবার সুস্থতার পথে এগোচ্ছে দেশ । সপ্তাহের প্রথম দিন নিম্নমুখী ভারতের করোনা গ্রাফ । একদিনে করোনা আক্রান্তের সংখ্যা নেমে এল ১০ হাজারের নীচে । কমল মৃত্যুর সংখ্যাও ।

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮০১৩ জন । রবিবারও এই সংখ্যা ছিল ১০ হাজারের বেশি । একদিনে করোনায় মৃত্যু হয়েছে ১১৯ জনের । রবিবার এই সংখ্যা ছিল প্রায় ২৫০ । স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ঘণ্টায় দেশে করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৬,৭৬৫ জন । এনিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা ৪ কোটি ২৩ লক্ষ ৭ হাজার ৬৮৬। অ্যাকটিভ কেস নেমেছে অনেকটাই । এই মুহূর্তে দেশে করোনা অ্যাকটিভ রোগীরসংখ্যা ১,০২,৬০১ । শতকরা হিসেবে যা প্রায় ০.২৪ শতাংশ । পজিটিভিটি রেট প্রায় ১.১১ শতাংশ ।


More Stories
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু
সফল সিজারিয়ান, উৎসবের আগমনে উদযাপন ধুপগুড়ি মহকুমা হাসপাতালে
নিপা ভাইরাস বারাসাতে! আক্রান্ত দুই নার্স! সতর্কতা হিসেবে কী করনীয়?