সময় কলকাতাঃ ভোর রাতে আচমকা আগুনে ভস্মীভূত হয়ে গেল বিয়ে বাড়ি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। জানা গিয়েছে, মানিকচক ব্লকের ভুতনি থানার হীরানন্দপুর নীলকান্তটোলা গ্রামের বাসিন্দা জনার্দন মন্ডলের বাড়িতে শনিবার ভোর ৩ টে নাগাদ আগুন লাগে। বাড়ির লোক বুঝতে পেরে বাড়ি থেকে বেরিয়ে এসে চিৎকার শুরু করে। এরপর গ্রামবাসীরা এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ভস্মীভূত হয়ে যায় গোটা বাড়ি।

এদিন আগুন নেভাতে গিয়ে আহত হন জনার্দন মণ্ডলের স্ত্রী শকুন্তলা মন্ডল। পরিবার সূত্রে খবর, রবিবার জনার্দন মন্ডলের ছেলের বিয়ে ছিল। সেই মত সমস্ত বিয়ের প্রস্তুতি কেনাকাটা সবই করা ছিল বাড়িতে। বিয়ের অনুষ্ঠানের জন্য রাখা ছিল প্রায় তিন লক্ষের বেশি টাকা। হঠাৎ এই আগুনে বাড়ির সমস্ত আসবাবপত্র, জামা কাপড়, মোটরবাইক সহ প্রায় তিন লক্ষ টাকা পুড়ে ছাই। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। তবে কি কারণে আগুন লাগে তা এখনো জানা যায়নি। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভুতনি থানার পুলিশ। কি ভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ।


More Stories
পুলিশের জালে উদয়ন গুহ
হুইলচেয়ারের জীবন ও সাধন রায়
সাষ্টাঙ্গে নত হয়ে ক্ষমাস্বীকার, মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর পোস্ট করার জন্য শাস্তিবিধান!