সময় কলকাতা ডেস্কঃ বিধ্বংসী আগুনে ভস্মীভূত দুটি দোকান। আজ, রবিবার ভোর রাতে হঠাৎই আগুন লাগে একটি রেস্টুরেন্টে। তারপর সেখান থেকে খুব দ্রুত পাশের একটি মনোহারী দোকানে ছড়িয়ে পড়ে আগুন । চোখের নিমেষে পরপর দুটি দোকান বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। কিন্তু আগুন নেভানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা বসিরহাটের সাকচুড়া বাজার এলাকায়।

ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। বেশ কিছুক্ষনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে দমকল কর্মীরা। ততক্ষনে দোকান দুটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ঘটনায় ক্ষতি প্রায় কয়েক লক্ষ টাকা। দোকানের ভেতরে কোন দাহ্য বস্তু মজুত করা ছিল কিনা তা খতিয়ে দেখছে দমকল ও বসিরহাট থানার পুলিশ।
তবে কিভাবে আগুন লাগল, এখনো তা স্পষ্ট করে জানা যায়নি। শর্ট সার্কিট না দাহ্য পদার্থ থেকে আগুন লেগেছে তা তদন্ত করে দেখছে তদন্তকারীরা। তবে এই ঘটনায় বড়োসড়ো আগুনের হাত থেকে রক্ষা পেল সাকচুড়া বাজার।


More Stories
পুলিশের জালে উদয়ন গুহ
হুইলচেয়ারের জীবন ও সাধন রায়
সাষ্টাঙ্গে নত হয়ে ক্ষমাস্বীকার, মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর পোস্ট করার জন্য শাস্তিবিধান!