সময় কলকাতা ডেস্ক: রাশিয়ার হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেন। ক্রমাগত গোলাবর্ষণ, মিসাইল হামলা হয়েই চলেছে। কবে থামবে যুদ্ধ? কবে আসবে শান্তি? আবার কবে স্বাভাবিক ছন্দে ফিরবে জীবনযাত্রা। সেই আশায় দিন গুনছে ইউক্রেনবাসি সহ গোটা বিশ্ব।একটানা ১১ দিন ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। ইতিমধ্যেই ভারতবর্ষের দুজন ডাক্তারি পড়ুয়া প্রাণ হারিয়েছে এই যুদ্ধে। এখনও ইউক্রেনে আটকে রয়েছে বহু ভারতীয়। এই পরিস্থিতিতে শান্তি কামনায় বরানগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের পুরপিতা রামকৃষ্ণ পালের উদ্যোগে আয়োজন করা হল এক মহাযজ্ঞের।

মহা সাড়ম্বরে সম্পূর্ণ নিষ্ঠা মেনে বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে এই মহাযজ্ঞ সুসম্পন্ন করা হয়। এই মহাযজ্ঞ নিয়ে এলাকার মানুষের মধ্যে রয়েছে যথেষ্ট উৎসাহ। পাশাপাশি মহাযজ্ঞের মধ্যে দিয়ে স্থানীয় মানুষজন এই বার্তা দিতে চাইছেন, ‘যুদ্ধ নয় শান্তি চাই, সুস্থ জীবন দেখতে চাই।’আজ এই মহাযজ্ঞ প্রসঙ্গে ৯ নম্বর ওয়ার্ডের পুরপিতা রামকৃষ্ণ পাল জানান, “যুদ্ধনীতিকে তোয়াক্কা না করে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ চালাচ্ছে। সামগ্রিক ভাবে সারা বিশ্ব ক্ষতিগ্রস্থ, এই যুদ্ধ অবিলম্বে বন্ধ হওয়া উচিৎ। “


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী