Home » “আগের লাথি ভুলে জয় প্রকাশ এখন তৃণমূলে।”বিজেপির মুখে মুখে এখন এই একটাই  স্লোগান

“আগের লাথি ভুলে জয় প্রকাশ এখন তৃণমূলে।”বিজেপির মুখে মুখে এখন এই একটাই  স্লোগান

সময় কলকাতা ডেস্ক :  আদি বিজেপির মুখে মুখে এখন এই একটাই  স্লোগান, “আগের লাথি ভুলে জয় প্রকাশ এখন তৃণমূলে।”  ২০১৯ সের লোকসভা নির্বাচনে যে রাজনৈতিক দলের লাথি খেয়ে ছিলেন তিনি সেই দলই এখন  তাঁর ধ্যান জ্ঞ্যান। পুর নির্বাচনে পরেই নিজের দলে বহিস্কৃত রাজ্য সহ সভাপতি জয় প্রকাশ মজুমদার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন । পুরভোটের পর এই প্রথম দলের কোনো সাংগাঠনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ফিরহাদ হাকিমের হাত থেকে দলের পতাকা নিলেন তিনি। পাশাপাশি মঙ্গলবার নজরুল মঞ্চের বৈঠকে বিরোধীদের রাম ,বাম,শ্যাম বলে কটাক্ষ করেন তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবার নজরুল মঞ্চে এই বৈঠক থেকে দলের নতুন কমিটি গঠন করলেন তিনি। পাশাপাশি এই বৈঠকে নির্দল জয়ী প্রার্থীদের উদ্দেশ্যে করে মুখ্যমন্ত্রী বলেন নির্দল প্রার্থীকে দাঁড় করিয়ে নিজের দলের প্রার্থীকে হারালে দল তাদের নাম কেটে দেবে। অন্যদিকে এই মঞ্চ থেকে এদিন তৃণমূলে যোগদান করলেন বিজেপির রাজ্য সহ সভাপতি জয় প্রকাশ মজুমদার। এই মঞ্চ থেকে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি গঠিত হল আজ। যারা দ্বায়িত্ব পেলেন তারা হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ,পার্থ চট্টোপাধ্যায় , সুদীপ বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম সহ চন্দ্রিমা ভট্টাচার্যের মতন প্রমুখ নেতা নেত্রীরা।অন্যদিকে ডেউচা পাচামি কাণ্ডে বিরোধীদের রাম বাম শ্যাম বলে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন তাজপুরে, ডেউচা পাচামিতে বিরোধীরা অশান্তির বাতাবরন তৈরি করছে। বিজেপিকে উদ্দেশ্য করে তিনি বলেন বিজেপি গণতন্ত্র ধ্বংস করেছে । বিধানসভা প্রসঙ্গেও বিজেপিকে কটাক্ষ করেন তিনি।

এছাড়াও বিভিন্ন জেলার দ্বায়িত্বেও রদবদল করা হল এদিন। তমলুকের চেয়ার ম্যানের দ্বায়িত্বে এলেন সৌমেন মহাপাত্র, নদীয়ার দ্বায়িত্বে এলেন কল্লোল খাঁ , বনগাঁর দ্বায়িত্বে এলেন গোপাল শেঠ, এছাড়াও রাজ্যের মহিলা প্রেসিডেন্ট হলেন চন্দ্রিমা ভট্টাচার্য। সর্বভারতীয় মহিলা প্রেসিডেন্ট পদে এলেন কাকলি ঘোষ দস্তিদার। সাংস্কৃতিক কমিটি প্রধান হলেন রাজ চক্রবর্তী।

About Post Author