সময় কলকাতা ডেস্ক: ফের চর্চার কেন্দ্রে টলি সুন্দরী শ্রাবন্তী চ্যাটার্জী। বারবার নানান কারণে সমালোচনার শিকার হতে হয়েছে টলি-অভিনেত্রীকে। এবার শিকল-বাঁধা এক বেজি ছানার সঙ্গে ছবি পোস্ট করে আইনি বিপাকে পড়লেন তিনি। বন্যপ্রাণ নিয়ন্ত্রণ অপরাধ দমন শাখার তরফে জিজ্ঞাসাবাদের জন্য শ্রাবন্তীকে সমন পাঠানো হয়। জানা গিয়েছে শুধু শ্রাবন্তী নয়,সেই কেসে মেকআপ আর্টিস্ট, এক গাড়ির চালক সহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়।গতকালের পর আজ ফের শ্রাবন্তী,মেকআপ আর্টিস্ট ও শুটিং স্পটের গাড়ির চালক সহ চার জনকে তলব করা হয়। ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল এর দফতরে হাজিরা দিলেন শ্রাবন্তী।
আজ ফের ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোলের দফতরে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। সঙ্গে শুটিংয়ের সময় উপস্থিত থাকা বেশ কয়েকজন। গতকাল জিজ্ঞাসাবাদের পর ফের তাকে আসতে বলা হয়। সেই মত আজ ফের আসেন শ্রাবন্তী।মূলত এই বেজি টি যেটা নিয়ে শ্রাবন্তী সেলফি পোস্ট করেছিল।যেখানে বেজির গলায় শিকল পড়ানো ছিল।সেই পোস্ট নিয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়।
এই বেজিটি কোথায় ছিল, কার কাছে ছিল সেই বিষয় জানার চেষ্টা করছে তদন্তকারীরা। গতকাল জিজ্ঞাসাবাদে শ্রাবন্তী জানায়, কোনো একটি শুটিং স্পটে এই বেজিটি একজন নিয়ে আসে তখন তিনি সেলফি তোলেন। সেই শুটিং স্পটে কে নিয়ে আসে, তাকে কি শুটিংয়ের কাজে ব্যবহার করা হচ্ছিল নাকি এই ভাবে শিকল পরিয়ে তাকে কেউ পুষছিলো? এখন সেই বেজিটি কোথায় আছে?এইসব নানা রকম প্রশ্নের উত্তর জানতে শ্রাবন্তীর পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হবে তেমনি ওই শুটিংয়ের সময় যারা উপস্থিত ছিলেন তাদের বেশ কয়েকজনকেও।
শিকল-বাঁধা বেজির সঙ্গে সেলফি পোস্ট, আইনি বিপাকে শ্রাবন্তী, জিজ্ঞাসাবাদে কি জানালেন তিনি ?


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি