Home » কঙ্কালসার ব্রিজ, নাজেহাল সাধারণ মানুষ

কঙ্কালসার ব্রিজ, নাজেহাল সাধারণ মানুষ

সময় কলকাতা ডেস্ক: ঝুঁকি নিয়ে চলছে রাস্তা পারাপার করার কাজ। রক্ষনাবেক্ষনের অভাবে কঙ্কালসার চেহারা স্পষ্ট। এ ছবি বর্ধমান জেলার গলসির ২ ব্লকের সাঁকো এবং ভূঁড়ি গ্ৰামের মাঝের একটি ব্রিজের। বর্তমানে ব্রিজটি ডিভিসির অধীনে তাই মেরামতির দায় তাদেরই উপর বর্তায় বলে দাবি স্থানীয় প্রশাসনের। প্রাণের ঝুঁকি নিয়ে ব্রিজ পারাপার করছে এলাকার বাসিন্দারা।
এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে ওই জেলারই আশেপাশের কয়েক হাজার বাসিন্দা।স্থানীয়দের অভিযোগ, পঞ্চায়েতে জানিয়েও কোনো সুরাহা হয় নি। ফলে এক প্রকার প্রাণের ঝুঁকি নিয়ে চলছে ব্রিজ পারাপার।

ব্রিজের বিভিন্ন জায়গায় ধরেছে ফাটল,দূর্ঘটনা এড়াতে ভাঙ্গা রেলিং এর পাশে দেওয়া হয়েছে বাঁশের ব্যারিকেড। যার উপর দিয়ে প্রাণ হাতে নিয়ে চলতে হচ্ছে সাইকেল, মোটর বাইক আরোহীদের। এমনকি বিজ্রের উপর দিয়ে পায়ে হেঁটে স্কুল কলেজে যেতে হচ্ছে ছোটো ছোটো ছেলে মেয়েদের।ফলে চিন্তায় অভিভাবকেরা।

পঞ্চায়েত উপপ্রধান সুবোধ ঘোষের অবশ্য দাবি, এই ব্রিজটি ডিভিসির আন্ডারে। ডিভিসির তরফ থেকে জানানো হয়েছে শীঘ্রই এই ব্রিজ মেরামতির কাজ তারা শুরু করবে।মাটি পরীক্ষার কাজ শেষ। এখন শুধু কাজ শুরুর অপেক্ষা। কিন্তু কবে হবে সেই ব্রিজ মেরামতির কাজ। সেদিকে তাকিয়ে পূর্ব বর্ধমানের গলসির বাসিন্দারা।

About Post Author