সময় কলকাতা ডেস্কঃ দেশের জন্য জীবন দেওয়ায় অপারেশনাল ক্যাজুয়ালটি সার্টিফিকেটে দেওয়া হল মুর্শিদাবাদের বি এস এফ জাওয়ানকে। সন্ত্রাসবাদী হামলায় শহীদ হয়ে ছিলেন বিএসএফ এর কনস্টেবল চান্দু ঘোষ।সেই ঘটনা ছিল ১৯৮৮ সালের। সমতলের ছেলে শহীদ হন দার্জিলিং পাহাড়ে।দিনটা ছিল ১২ ফেব্রুয়ারী। পাহাড়ে সেই সময় সুভাষ ঘিসিং এর নেতৃত্বে উত্তপ্ত।
পাহাড়কে শান্ত করতে রাজ্য কেন্দ্রীয় বাহিনীকে দায়িত্ব দিয়েছে।বিএসএফ ৭৬ বাহিনীর জওয়ানরা পাহাড়ের বাঁকের উত্তেজনাকে শান্ত করতে ব্যস্ত। সেই বাহিনীর সদস্য ছিলেন মুর্শিদাবাদের চান্দু ঘোষ।তিনি বি এস এফ কনস্টেবল পদে কর্মরত ছিলেন।মুর্শিদাবাদের কোহেতপুর গ্রামে এই জওয়ানের সেই দিন ডিউটি ছিল দার্জিলিং এর বিএসএফ অ্যাম্বুশ দলের সঙ্গে।বি এস এফ কর্তারা জানিয়েছে আ্যম্বুশ দলটি সন্ত্রাসবাদী দলের হামলার সামনে পড়ে যায়।উত্তপ্ত পাহাড়ে সেই সময় জি এন এল এফ এর দাপটে ত্রাহি ত্রাহি রব। বি এস এফ জানাচ্ছে জি এন এল এফ এর সন্ত্রাসী হামলার শিকার হন কনস্টেবল চান্দু ঘোষ। মৃত্যু হয় তাঁর।
দেশের জন্য কনস্টেবল চান্দু ঘোষের জীবন দানকে সম্মান জানিয়ে অপারেশনাল ক্যাজুয়ালটি সার্টিফিকেট দেওয়া হয় ভারত সরকারের পক্ষ থেকে।গত ১০ই মার্চ বৃহস্পতিবার তাঁর পরিবারের হাতে সেই সার্টিফিকেট তুলে দেন বি এস এফ এর কর্তারা। তাঁর আত্ম বলিদানের ৩৪ বছর পর ভারত সরকারের স্বীকৃতি পরিবারের মনে এনেছে পরিতোষ।বিএসএফ এর তরফ থেকে এক প্রেস নোটে জানানো হয়েছে কনস্টেবল চান্দু ঘোষের আত্ম বলিদান বিএসএফ ও দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেথা থাকবে।
৩৪ বছর পর চান্দু ঘোষ শহিদের স্বীকৃতি পেলেন, এতদিন পর কেন ?


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর