সময় কলকাতা ডেস্ক : শিলিগুড়ি তথা রাজ্যবাসী এমনকি উত্তর-পূর্ব ভারতে যাতায়াতকারী মানুষদের জন্য সুখবর, স্বস্তির বার্তা।শিলিগুড়ির শিবমন্দির থেকে সেবক পর্যন্ত চার ও ছয় লেনের রাস্তা তৈরির জন্য বাজেটে বরাদ্দ করা হয়েছে ৯৯৫.৪ কোটি টাকা। রোড ট্রান্সপোর্ট ও হাইওয়েস অফ ইন্ডিয়া বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি এনিয়ে শনিবার টুইট করেছেন আর তৃণমূল একে স্বাগত জানিয়েছে। তবে স্বাভাবিক ভাবেই এই তাসকে হাতিয়ার করেই আসরে নেমেছে বিজেপি। তারা একে বিজেপির জয় বলেই দেখছে ।

উল্লেখ্য,উত্তর-পূর্ব ভারতের প্রবেশ দ্বার শিলিগুড়ি তীব্র যানজট সমস্যায় জর্জরিত। ১০ নম্বর জাতীয় সড়ক বরাবর দার্জিলিং মোড় একদিকে যাচ্ছে বাগডোগরা, কলকাতা, বিহার বা নেপালের দিকে। অন্যদিক যাচ্ছে কার্শিয়ং, দার্জিলিং, মিরিকের দিকে। আরেকটি দিক সিকিম হয়ে সোজা ইন্দো-চীন সীমান্ত নাথুলা সীমান্ত, ডুয়ার্স হয়ে অসম, ভুটান পর্যন্ত চলে যাচ্ছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বহু আগের থেকেই চেষ্টা চালিয়ে আসছেন। স্থানীয় মেয়র গৌতম দেব জানিয়েছেন যে চার এবং ছয় লেনের সড়ক তৈরি হলে গতি বাড়বে, উপকৃত হবে সাধারণ মানুষ।।


More Stories
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির
জামাইকার বিরুদ্ধে লড়াই করে হারল ভারত
নাবালিকা ধ*র্ষণ-হ*ত্যার ঘটনায় পুলিশের হাসিঠাট্টা