সময় কলকাতা ডেস্কঃ কৃষি বিল বাতিল করেও বিজেপি এগোতে পারল না পাঞ্জাবে। তবে উত্তরপ্রদেশ ও মনিপুরে প্রত্যাশা মত বিপুল জয়ের পথে বিজেপি। প্রথমবার ভোট লড়ে গোয়াতে নজর কাড়ছে বাংলার শাসকদল। দিল্লি জয়ের চমক এবার আপ পাঞ্জাবেও রাখতে চলেছে এখনও পর্যন্ত প্রকাশিত ফলাফল ও ট্রেন্ড বলছে আপ পাঞ্জাবের ক্ষমতা দখল করছে।কৃষি বিল,কৃষক বিরোধী। সেই আন্দোলনের পুরো ফসল এবার আপের গোলায় ইঙ্গিত বলছে সেই কথা। তবে পঞ্জাবের শাসক কংগ্রেস মুখ্যমন্ত্রী চিন্নি ও প্রদেশ সভাপতি সিধুর ঝগড়ায় ভোটার তিতিবিরক্ত। তার প্রতিফলন এবারের ভোটে। কৃষি বিলের কারনেই এন ডি এ দূর্বল হয়েছে। পাঞ্জাব থেকে আসা রাজনৈতিক সঙ্গী বিজেপিকে ছেড়ে গিয়েছে। আর তার ফল হাতে গরম ফলাফল পেতে চলেছে বিজেপি। তবে ভারতীয় রাজনীতিতে কেন্দ্রের ক্ষমতা দখলের পথ তৈরী হয় উত্তরপ্রদেশ দিয়ে, সেই মিথকে সামনে রেখে পুরো শক্তি নিয়ে ঝাঁপিয়ে ছিল বিজেপি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি নেতা ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত সহ তামাম বিজেপি নেতা ঘাঁটি গেড়ে প্রচার চালিয়েছেন উত্তরপ্রদেশে। আর গত পাঁচ বছর শাসনের পরীক্ষায় স্টার নিয়ে ফের ক্ষমতায় বিজেপি ফিরছে তা এক প্রকার পরিস্কার হয়ে গিয়েছে। যোগীর মুখ্যমন্ত্রীকে দু হাত তুলে আশির্বাদ করেছে মানুষ অন্তত উত্তরপ্রদেশের ফলাফল বলছে তাই। সেই সঙ্গে ইতিহাসের পাতায় তোলা থাকবে উত্তরপ্রদেশে বিজেপির এই প্রত্যাবর্তন। উত্তরপ্রদেশের মত পূর্ব ভারতে ছোট রাজ্য মনিপুরেও বিপুল জয় পেতে চলেছে বিজেপি। আর দেবতাদের আপন ভুমি উত্তরাখন্ডেও বিজেপি ক্ষমতা দখলের পথে।
গোয়াতে প্রথমবার জোট বেঁধে প্রতিদ্বন্ধীতা করা তৃণমূল কংগ্রেসও নজর কাড়ছে সারা দেশে। ইতিমধ্যে তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জী গোয়াতে গিয়ে ঘাঁটি গেড়ে ফেলেছেন।যদি গোয়ার ফলাফল ত্রিশঙ্কু হয় সে ক্ষেত্রে তৃণমূল জোট এক গুরুত্বপূর্ন ভূমিকায় থাকবে, সেই কথা বলার অপেক্ষা রাখে না। উত্তরপ্রদেশ থেকে কংগ্রেসকে এক প্রকার ঝেটিয়ে বিদায় করে দিয়েছে জনতা। সেই একই ঝাড়ু প্রতীকে অরবিন্দ কেজরিওয়াল মডেলের উপর আস্থা রাখছে মানুষ। বেলা ১১ টা পর্যন্ত প্রকাশিত ফলাফল বলছে সেই কথা।


More Stories
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির
দিল্লি গেলেন অভিষেক
ঔদ্ধত্য,দাম্ভিকতা,অহংকার এবং দুর্নীতিকে মদত -নাম না করে মমতাকে বেনজির আক্রমণ শান্তনু সেনের