Home » স্ত্রীকে খুন করার পর চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা স্বামীর

স্ত্রীকে খুন করার পর চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা স্বামীর

সময় কলকাতা ডেস্কঃ স্ত্রীকে খুন করার কয়েক ঘণ্টা না পরেই চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন স্বামী। মালদহের শ্রীপুর রেলস্টেশনের মর্মান্তিক এই ঘটনা ঘটে। শনিবার সন্ধ্যে নাগাদ স্টেশনের ৫০০ মিটার দূরে সেরাজুল ইসলামের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়।পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।

প্রসঙ্গত, শনিবার সাত সকালে মালদহের সামসির নতুন কান্ডারণ এলাকায় এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে স্বামীর বিরুদ্ধে।মৃতা ওই গৃহবধূর নাম শুকতারা বিবি (৪০)।স্থানীয়সূত্রে জানা যায়,স্ত্রীকে খুন করার পর থেকে অভিযুক্ত স্বামী সেরাজুল হক পলাতক ছিলেন।তারপর সন্ধ্যায় তাঁর মৃতদেহ উদ্ধার হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,শুকতারা বিবি এবং তাঁর স্বামী সেরাজুল ইসলামের তিন ছেলে এবং এক মেয়ে। বড় ছেলে কর্মসূত্রে কলকাতায় থাকেন।তবে বর্তমানে সেরাজুল কর্মহীন হয়ে পড়ায় স্ত্রী শুকতারার সঙ্গে হামেশাই অশান্তি লেগে থাকত ।শনিবার ভোরে তাঁদের মধ্যে অশান্তি হয়।
চিৎকার চেঁচামেচির হোয়ায় স্থানীয়রা সেখানে গিয়ে দেখতে পান ঘরের মেঝেতে শুকতারা বিবির রক্তাক্ত দেহ পড়ে রয়েছে।খবর পেয়ে সামসি ফাঁড়ি ও চাঁচল থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।আর এই ঘটনার পর কয়েক ঘণ্টা না যেতেই রেললাইন থেকে সিরাজুলের রক্তাক্ত দেহ উদ্ধার হয়।

About Post Author