সময় কলকাতা ডেস্ক: লাউ শাক অনেক উপকারী একটা খাবার। লাউ শাকে থাকা ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম হাড় শক্ত ও মজবুত করে। বিশেষ করে গরমের দিন লাউ শাক ও লাউ তরকারী শরীরকে ঠান্ডা করে। লাউ শাকের ভর্তা গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব সুস্বাদু লাগে।

লাউ শাকের ভর্তা তৈরির উপকরণ
• লাউ শাকের পাতা ৬ টি,
• ২টা কাচা মরিচ,
• দেশী পেয়াজ ২ টা,
• লবণ
• সরিষার তেল

পদ্ধতি
ভাতের হাঁড়ি ওভেন থেকে নামানোর পাঁচ মিনিট আগে যখন ভাতে হালকা হালকা জল থাকবে তখন লাউ পাতা ও ২ টি কাচা মরিচ ভাতের উপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন।
এবার ভাতের হাঁড়িটি ওভেন থেকে নামানোর পর লাউ শাক ও মরিচ তুলে অন্য পাত্রে ঠান্ডা করুন।
কুচি করে ২টি দেশি পেঁয়াজ কেটে, কাচা মরিচ, লবণ ও সরিষার তেল দিয়ে ভাল করে চটকিয়ে লাউ শাকের সাথে মিক্সড করুন।
এবার গরম গরম ভাতের সাথে সুস্বাদু লাউ শাকের ভর্তা লেবু ও কাঁচা মরিচ দিয়ে পরিবেশন করুন।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার