সময় কলকাতা ডেস্ক: আজ কৃষ্ণচূড়ার আবির নিয়ে আকাশ খেলে হোলি। অসীম আকাশের মতন মুক্তপ্রাণ নিয়ে নিষ্প্রাণ কলেজ ক্যাম্পাস গুলি আবার হয়ে উঠছে উৎসবমুখর। বসন্ত উৎসবে মেতে উঠেছে বিভিন্ন কলেজ ক্যাম্পাস। বসন্ত মানেই হাজার রঙের ভির, বসন্ত মানেই বাঁধনহারা উচ্ছ্বাস। ভুল আসার আগেই বসন্ত উৎসব পালন করল মালদহ চাঁচোলের টিচার্স ট্রেনিং কলেজ। বুধবার দুপুরে রঙিন ভাবে সাজানো প্রাঙ্গণ রংবেরঙের আবিরের রঙে হয়ে উঠলো প্রাণোচ্ছল।

একে অপরের গাল লাল নীল সবুজের আবির ছোঁয়ায় করে তুলল রঙিন। কলেজের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীরা বিভিন্ন রঙের পাজামার শাড়ি পাঞ্জাবি পড়ে মেতে উঠল নাচের ছন্দে। বাধন ভাঙ্গা খুশির উচ্ছ্বাসের প্রকাশ ফুটে উঠল তাদের বক্তব্যে

চাঁচোল টিচার্স ট্রেনিং কলেজের সম্পাদক আশফাক আলম জানালেন ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে পৌঁছেছে করোনামুক্ত হয়ে উঠছে দেশ। দু’বছর রঙের উৎসবে শামিল হতে পারেনি বহু মানুষ ।তাই এবছর কলেজের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীরা মিলে এই বসন্ত উৎসবে শামিল হয়েছে।তিন বছর ধরে করোনার কালো থাবা থেকে মুগ্ধ হয়ে স্বভাবতই খুশি সাধারণ মানুষ তাই এ বছরের দোল উৎসব যেন বাঁধ ভাঙা উচ্ছ্বাস এনে দিয়েছে মানুষের মনে।


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
চিকিৎসকের বঙ্গসংস্কৃতির উদযাপন নববর্ষে
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?