সময় কলকাতা ডেস্কঃ ইতিমধ্যেই ‘পরম সুন্দরি’ গানের তালে নাচার জন্য ভক্তদের নজর কেড়েছেন কৃতি স্যানন। সদ্য মুক্তি পেয়েছে ‘বচ্চন পাণ্ডে’ছবিটি। দর্শকেরা এই ছবিতে কৃতি শ্যাননের অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন। অভিনয়ে দক্ষতার পাশাপাশি কৃতির রুপও তাঁর ভক্তমহলের মন কেড়েছে। তবে জানেন কি এই ‘পরম সুন্দরির’ রুপের রহস্য? আসুন তা জেনে নেওয়া যাক।
রূপচর্চার ক্ষেত্রে ঘরোয়া টোটকাতেই ভরসা রাখেন কৃতি। শুনতে খানিকটা অবাক লাগলেও এটাই সত্যি। কোনো নামীদামী প্রসাধনী নয়, বেসনের ফেসপ্যাক দিয়েই নিয়মিত রূপচর্চা করেন অভিনেত্রী। কৃতির মতো কোমল ও উজ্জ্বল ত্বক পেতে আপনিও সামান্য কিছু সামগ্রী দিয়েই বানিয়ে ফেলতে পারেন কৃতি স্যাননের পছন্দের ফেসপ্যাক। কীভাবে বানাবেন?
২ চামচ বেসন,
১ চামচ মুসুর ডাল,
এক কাপ টক দই,
৪ টে আমন্ড বাদাম
অল্প পরিমাণে হলুদ ভালো করে মিক্সিতে ঘন করে বেটে নিতে হবে।

এরপর এই মিশ্রণটি আলতো করে মুখে মেখে নিয়ে ১৫ মিনিট রেখে নিন। শুকিয়ে গেলে ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন। সপ্তাহে দু থেকে তিন বার এই ঘরোয়া ফেসপ্যাক লাগালেই ত্বকের হারানো জেল্লা ফিরে পাবেন। ত্বকের ট্যান দূর করতেও এই ফেসপ্যাকের জুড়ি মেলা ভার।
এসব কিছুর পাশাপাশি দিনে অন্তত আট গ্লাস জল পান করেন অভিনেত্রী। ত্বক ভালো রাখতে দিনে ছয় থেকে আট ঘণ্টা ঘুমানো দরকার বলে জানান অভিনেত্রী। তা ছাড়া পুষ্টিকর খাবার খেলেও দ্রুত ত্বকের জেল্লা ফিরবে।


More Stories
প্রাথমিক স্কুলের পাশেই পরিত্যক্ত ও আগাছায় ভরা কুয়ো! ভয়ে একা বেরোয় না শিশুরা
হাওড়ার ভাগাড়ের জঞ্জাল থেকে বিদ্যুৎ তৈরির পরিকল্পনা
শীতকালে ঠোঁট ফাটা নিয়ে চিন্তা? মেনে চলুন এই চার টিপস, লাগবে না কোনও পেট্রোলিয়াম জেলি