Home » সৃজিতের ‘অটোগ্রাফ’ হয়ে গেল কাশ্মিরী আলুর দম !

সৃজিতের ‘অটোগ্রাফ’ হয়ে গেল কাশ্মিরী আলুর দম !

সময় কলকাতা ডেস্কঃ মিস্টার মুখোপাধ্যায় এখানে কখনো খেতে আসেননি ঠিকই কিন্তু তাঁর স্পর্শ মেনুর প্রতি খাবারেই।‘বাইশে শ্রাবণের’ সঙ্গে মাখামাখি ‘অটোগ্রাফে’ এর।‘দ্বিতীয় পুরুষ’ ও ‘এক যে ছিল রাজার’সম্পর্ক অবিচ্ছেদ্য।ঠিক এমনই অভিনব সমাহার দেখা গেল এক বিয়ে বাড়ির মেনু কার্ডে।মেনু কার্ডের সবটাই যেন সৃজিতময়।যেদিকে তাকাও সেদিকেই যেন পরিচালকের উপস্থিতি।তাঁর সিনেমার নাম থেকে ছবির বিখ্যাত ক্যারেক্টাররা জায়গা পেয়েছেন মেনু কার্ডে।কোনো এক সৃজিত অনুরাগীর এমন কাণ্ড ভাইরাল নেটপাড়ায়।আর এই মেনু কার্ড সৃজিত মুখপাধ্যায়ের নজরে আসায় তিনি নিজেও শেয়ার করেন এই মেনু কার্ডের পোস্টটি।


সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি বিয়ের মেনুকার্ড।যেখানে প্রথমেই লেখা ‘মিঃমুখোপাধ্যায় এখানে কখনো খেতে আসেননি’।এই মেনু কার্ডে কড়াইশুঁটির কচুরির নাম রাখা হয়েছে ‘বাইশে শ্রাবণ’ সঙ্গে ‘অটোগ্রাফ’ নামক ‘কাশ্মীরি আলুরদম’।স্যালাড –সসের নাম ‘দ্বিতীয় পুরুষ’,তাঁর সঙ্গে সঙ্গত ভেটকি ফ্রাই ও ভেজ কাটলেট ‘এক যে ছিল রাজা’।‘নির্বাক’ ফ্রায়েড রাইসের সাথে ‘জাতিস্মর’দই কাতলা।

তবে এখানেই শেষ নয়।শুধু সিনেমারই নাম নয়,সৃজিতের সিনেমার বিখ্যাত চরিত্রেরাও স্থান পেয়েছেন এই মেনুকার্ডে।চিকেন কষা এখানে ‘আতর আলী’।‘নিবারণ চক্রবর্তী’ হলেন চাটনি। পাঁপড়ের নাম হল ‘এসিপি পোদ্দার’।জয়ব্রত হল ‘রসমাধুরী’।সন্দেশের নাম ‘আদি বোস’।আর আইসক্রিমের নাম ‘নিরুপম চন্দ্র’।তৃনা সেন হয়ে গেলেন পান।আর সবশেষে পালা আনন্দ করের।তিনি হলেন মিনারেল ওয়াটার।
সোশ্যাল মিডিয়ার পোস্ট অনুযায়ী এটি দেবাঞ্জন ও অজন্তা নামের দুজনের বিয়ের মেনু কার্ড।এমন অভিনব বিয়ের কার্ড নিয়ে শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়।আর তা চোখে পড়তেই পোস্টটি শেয়ার করেছেন স্বয়ং সৃজিত মুখোপাধ্যায়।তবে আধার কার্ড,ভোটের আইডি –এর আদলে বিয়ের মেনু কার্ড দেখা গেলেও সৃজিত অনুরাগীর এমন কীর্তি এই প্রথম।

About Post Author