সময় কলকাতা ডেস্ক : কোথায় আছো অহি-নকুল সম্পর্ক। বেজি সাপকে মেরে ফেলে এবং সাপকে দমন করতে পারে। প্রশ্ন, বিষধর সাপের বিষ কি তাহলে বেজিকে কাবু করতে পারেনা?
এর এককথায় উত্তর সাধারণভাবে বিষ দিয়ে সাপ বেজিকে কাবু করতে পারে না।সাপের বিষ অতিরিক্ত মাত্রায় বেজির শরীরে কোনভাবে ব্যতিক্রমী ক্ষেত্রে প্রবেশ না করলে বেজির ক্ষতি হয়না। সাপের বিষে বেজির শরীরে সাধারণত বিষক্রিয়া হয় না, তবে এটি কোনো জাদু নয় বরং একটি নির্দিষ্ট বৈজ্ঞানিক প্রক্রিয়া। বেজিকে সাপের বিষের বিরুদ্ধে প্রাকৃতিকভাবে প্রতিরোধী বলা হয়। এর প্রধান কারণ বিবর্তিত রিসেপ্টর। সাপের বিষে (যেমন কোবরা বা গোখরো) থাকা আলফা-নিউরোটক্সিন সাধারণত প্রাণীদের স্নায়ুতন্ত্রের ‘অ্যাসিটাইলকোলিন’ নামক রিসেপ্টরের সঙ্গে যুক্ত হয়ে পেশি ও মস্তিষ্ককে অকেজো করে দেয়। কিন্তু বেজির শরীরে এই রিসেপ্টরগুলো সময়ের সাথে এমনভাবে বিবর্তিত হয়েছে যে, সাপের বিষ সেখানে ঠিকমতো বসতে পারে না। এর ফলে বিষ রক্তে মিশলেও তা কার্যকরভাবে কাজ করতে বাধা পায়।তাছাড়া,বেজির শরীরে এক ধরনের বিশেষ গ্লাইকোপ্রোটিন তৈরি হয় যা সাপের বিষের অণুকে ঘিরে ফেলে তাকে নিষ্ক্রিয় করে দিতে পারে। বিষের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা থাকার পাশাপাশি সাপ ও বেজির যুদ্ধে বেজি অত্যন্ত দ্রুতগতিতে নড়াচড়া করতে পারে। লড়াইয়ের সময় তারা সাপের ছোবল থেকে নিজেদের অধিকাংশ সময় বাঁচিয়ে নেয়। এছাড়া তাদের ঘন পশমও অনেকটা বর্মের মতো কাজ করে যা সাপের বিষদাঁতকে সরাসরি চামড়া পর্যন্ত পৌঁছাতে বাধা দেয়।তবে এও সত্যি যে,বেজি সাপের বিষের প্রতি পুরোপুরি ‘অমর’ নয়। যদি একটি সাপ খুব বড় হয় এবং বেজিকে একাধিকবার কামড়াতে সক্ষম হয় অথবা বেজির শরীরে বিষের পরিমাণ ঘাতক বা অনেক বেশি হয়ে যায়, তবে বেজিও মারা যেতে পারে। তবে অধিকাংশ ক্ষেত্রেই এরকম ঘটনা ঘটে না।।


More Stories
নিজের স্ত্রীকে আবার বিয়ে করছেন খগেশ্বর রায়
গরুকে আদর করলে ব্লাড প্রেসার কমে যাবে, দাবি দিলীপ ঘোষের
ব্যঙ্গাত্মক রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টির উদ্ভব