সময় কলকাতা ডেস্কঃকেন্দ্র কৃষি বিমার টাকা দিতে দেরী করে।আর রাজ্যের নিজস্ব কৃষি বিমার ব্যবস্থাও রয়েছে। রাজ্যের বিমা ব্যবস্থায় কৃষকরা দ্রুত টাকাও পেয়ে যায়। দাবি রাজ্যের কৃষি মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়ের।এই দিন বিধান সভায় এক সাংবাদিক সম্মেলনে কৃষি মন্ত্রী সোচ্চার হন কেন্দ্রের বিরুদ্ধে।তিনি অভিযোগ করেন কেন্দ্রে কৃষক সম্মান নিধি প্রকল্পে রাজ্যের সব কৃষককে টাকা দিচ্ছে না।তিনি জানান বিধানসভা ভোটের প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা দিয়েছিলেন রাজ্যের সব কৃষককে বকেয়া টাকা দিয়ে দেওয়া হবে।ভোট মিটতেই রাজ্যের নতুন সরকার সব তথ্য কেন্দ্রের কাছে পাঠিয়ে দিলেও টাকা দিচ্ছে না কেন্দ্র অভিযোগ রাজ্যের কৃষি মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়ের। তাঁর আরও অভিযোগ কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত ১০ লক্ষ এরাজ্যে কৃষক সম্মান নিধির টাকা দেয়নি।
এছাড়াও ১১ লক্ষ কৃষকের সমস্ত তথ্য দেওয়া সত্বেও কৃষক সম্মান নিধি টাকা দেওয়ার বিষয়ে আইনি জটিলতার বিষয়কে সামনে আনার চেষ্টা করছে কেন্দ্র, অভিযোগ কৃষি মন্ত্রীর।তিনি আরো বলেন কোন আবেদনকারীর আধার কার্ডের সমস্যা।আবার কারো ব্যাংক একাউন্টের সমস্যাকে কারণ হিসেবে তুলে ধরেছে কেন্দ্রীয় সরকার।এই দিন শোভনদেব চট্টোপাধ্যায় জানান রাজ্য কৃষি বিমা দেওয়ার ক্ষেত্রে স্যাটেলাইট ব্যবস্থায় ছবি তুলে দ্রুত টাকা কৃষকের হাতে পৌছে দেয়।
এই দিন কৃষি মন্ত্রী বলেন রাজ্যে এবার অতি বৃষ্টির কারনে আলুর ফলন কম হবে।সেই সঙ্গে তিনি বলেন আলুর বীজের ক্ষেত্রে কৃষ্ণনগরের কৃষি খামারে অ্যারোপনিক পদ্ধতি বীজ তৈরী করা হচ্ছে।এবছর রাজ্য ৪৬২ মেট্রিক টন আলুর বীজ তৈরি করেছে।আগামী দু বছরে সেই বীজ উৎপাদন আটগুন বাড়বে বলে মন্ত্রীর দাবি।এছাড়াও রাজ্য ধান,সরষে,তিল,মাসুরি,খেসারি,কলাই ও মুগের বীজ উৎপাদন করছে বলে দাবি রাজ্যের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের।
কৃষক নিধি সম্মানের টাকা দিচ্ছে না কেন্দ্র, অভিযোগ রাজ্যের কৃষি মন্ত্রীর


More Stories
এবার ছটপুজোয় মাংসের দোকান বন্ধের নির্দেশ
অস্ত্র আইনে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস গ্রেফতার
স্বাস্থ্যকর খাদ্য পরিবেশনের পাঠশালা, পড়ুয়া ব্যবসায়ীরা শিখবেন তো?