সময় কলকাতা ডেস্কঃ কলকাতা শহর একটা সময় ছিল অন্যান্যদের কাছে ডাইং সিটি। কলকাতা শহর ছিল দৃশ্য দূষণের প্রকৃষ্ট উদাহরন। কিন্তু কলকাতা শহর থেকে সেই বদনামটা অনেকদিন আগেই ঘুচেছে। এবার কলকাতার মুকুটে যোগ হল আরও একটি পালক। বুধবার চারু মার্কেট এলাকায় মেট্রোরেলের কোয়ার্টার যুক্ত হল পাবলিক আর্ট। কারু শিল্প প্রেমীদের কাছে এটি বড় আনন্দের। দেশের প্রাক্তন সাংস্কৃতিক সচিব ও তৃণমুল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জহর সরকারের উদ্যোগে মেট্রোরেলের কোয়ার্টারের দেওয়াল সেজে উঠল সত্যজিৎ রায়ের থ্রীডি অবয়বে। দেশের স্টার্ট ইন্ডিয়া নামে একটি সংস্থা সারাদেশে এর আগে দেওয়াল চিত্র তৈরি করে সেই শহরে শিল্প কলার বিস্তার ঘটিয়ে শহরের শ্রী বৃদ্ধি ঘটিয়েছে । তৃণমুল সাংসদ জহর সরকারের দাবি কলকাতা সারা দেশের সঙ্গে দেওয়াল চিত্র তৈরিতে একটু পিছিয়ে ছিল।তবে কেন্দ্রীয় সংস্থার কোয়ার্টারে সত্যজিৎ রায়ের ত্রি-মাত্রিক অবয়ব দিয়ে সাজিয়ে নতুন যাত্রা শুরু হল।
তারই উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ ভাবে কলকাতা কর্পোরেশনের মেয়রকে নিয়ে আসা হয়েছে বলে জানান সাংসদ জহর সরকার। তাঁর দাবি শহর জুড়ে বহু জীর্ন বাড়ি আছে। সেই বাড়িগুলিকে এই দেওয়াল চিত্র দিয়ে সাজিয়ে তুলতে পারলে শহরের নান্দনিক সৌন্দর্য বাড়বে বহুগুন। একই সঙ্গে তিনি জানান এই উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের পূর্তমন্ত্রী অরুপ বিশ্বাসকেও আমন্ত্রন জানানো হয়েছিল।বিশেষ কারনে তিনি আসতে পারেননি। কলকাতা শহরকে আরো নান্দনিক করে তুলতে রাজ্যের পুর্তমন্ত্রীর সহযোগিতা দরকার বলে জানান সাংসদ জহর সরকার।
এই দিন মেয়রকে পাশে নিয়ে তিনি বলেন দেশের অন্যান্য শহর দেওয়াল চিত্র শিল্প কলাকে ব্যবহার করে বেশ সেজে উঠেছে।কিন্তু ব্রিটিশ আমলে দেশের রাজধানী কলকাতা শহর আরো সুন্দর হতে পারে দেওয়াল এই ধরনের পাবলিক আর্টকে ব্যবহার করে। সেই সঙ্গে শহরের পুরানো ও জীর্ন বাড়ি গুলিকে ব্যবহার করে এক অনন্য শহর হতে পারে তিলোত্তমা।
কলকাতা কর্পোরেশনের মেয়র এই দিন জানান তিনি সাংসদ জহর সরকারের প্রস্তাবের সঙ্গে এক মত।শহরের জীর্ন বাড়ি গুলির মালিকদের সঙ্গে কর্পোরেশনের তরফে প্রস্তাব পাঠানো হবে।অস্কার জয়ী সত্যজিৎ রায়ের ত্রিমাত্রিক ছবির সামনে দাঁড়িয়ে পুত্র সন্দীপ রায় প্রশংসায় ভরিয়ে দেন দেওয়াল চিত্র শিল্পীদের।তাঁর দাবি প্রস্তাব পাওয়ার পর তিনি সন্দিহান ছিলেন ত্রিমাত্রিক ছবিতে তার পিতার অবয়ব কেমন হবে তা নিয়ে।তবে চারু মার্কেটের মেট্রোরেলের কোয়ার্টারের দেওয়াল চিত্র দেখে তিনি বলেন এমন ছবিতে শহর সেজে উঠলে বাড়বে শহরের মানও।


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ