Home » রামপুরহাট গণহত্যার ঘটনায় বগটুই গ্রামের উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী

রামপুরহাট গণহত্যার ঘটনায় বগটুই গ্রামের উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী

সময় কলকাতা ডেস্কঃ রামপুরহাট গণহত্যার ঘটনায় আজ মুখ্যমন্ত্রী রামপুরহাটের বগটুই গ্রামের উদ্দেশ্যে রওনা দিলেন। হাওড়া ডুমুরজলার হেলিপ্যাড গ্রাউন্ড থেকে বেলা বারোটার সময় রওনা দিলেন। গতকালই তিনি ঘোষণা করেছিলেন আজকের নির্ধারিত সময়ে তিনি যাবেন রামপুরহাটে বগটুই গ্রামে। যেখানে এই ঘটনাটি ঘটেছে সেই জায়গাটিও তিনি পরিদর্শন করবেন। এমনকি ঘটনায়  আহতদের সঙ্গে হাসপাতালে গিয়ে দেখা করবেন বলেও জানা গেছে। পাশাপাশি সেই গ্রামের বাসিন্দাদের সঙ্গেও দেখা করবেন তিনি।উল্লেখ্য মঙ্গলবার বীরভুমের রামপুরহাটের বগটুই গ্রামে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত উপ প্রধান ভাদু সেখের হত্যার ঘটনার পরই  সেই রাতেই গ্রামের কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে পুড়িয়ে মারা হয় ৮ জনকে। তারপরই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খোলেন এই হত্যাকাণ্ড নিয়ে। তিনি বলেন সরকারকে বদনাম করতে একদল মানুষ চক্রান্ত করে চলেছে। যারা এই কাণ্ড ঘটিয়েছে তারা ছাড় পাবে না।“।এমনকি তিনি বলেন কোন রং দেখা হবেন না।   তৃণমূল কংগ্রেস,কংগ্রেস সিপিআইএম প্রায় সব দলের প্রতিনিধিরাই ঘটনাস্থল পরিদর্শনে যান।

About Post Author