সময় কলকাতা ডেস্কঃ ছেলের হাতে খুন হলো মা, যে মা জন্ম দিলো ছেলেকে সেই ছেলে হাতেই বেঘোরে প্রাণ গেল মায়ের। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর থানার অন্তর্গত শ্রীকৃষ্ণ পুর গ্রাম পঞ্চায়েতের পাপদারা ঘোষপাড়া এলাকায়। মৃত মহিলার নাম কল্পনা ঘোষ,তার পরিবারে রয়েছে দুই ছেলে এবং স্বামী।
কল্পনা ঘোষের ছোট ছেলে সম্রাট ঘোষ এর দাবি তোর মাকে কুপিয়ে খুন করেছে তারই নিজের দাদা সৌমেন ঘোষ। ছোট ছেলে সম্রাট ঘোষের আরও দাবি দীর্ঘদিন ধরে মায়ের সাথে টাকা-পয়সা নিয়ে বিবাদ চলছিল দাদার সাথে সেই কারণেই আজ দুপুরে মাকে কুপিয়ে খুন করে দাদা সৌমেন ঘোষ।
এদিকে সম্রাট ঘোষের বাবা মৃত্যুঞ্জয় ঘোষ ওরফে মৃতা কল্পনা ঘোষের স্বামী জানান তিনি প্রায়ই তাঁর বড় ছেলের থেকে হুমকি পেতেন সম্পত্তি নিয়ে। এমনকি তাঁদের খুনের হুমকিও দিত তাঁদের বড় ছেলে। ঘটনার দিন তিনি তাঁর স্ত্রীকে খুনি ছেলের হাত থেকে বাঁচাতে গিয়ে তিনিও আহত হন।
স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় নিয়ে আসা হয় অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এরপরই ঘটনাস্থলে যায় অশোকনগর থানার বিশাল পুলিশবাহিনী। ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে গোটা এলাকাবাসী। এই ঘটনায় ইতিমধ্যে গ্রেপ্তারও করা হয়েছে বড় ছেলে সৌমেন ঘোষকে। আজই তাকে আদালতে তোলা হবে।


More Stories
অর্জুন সিংকে ‘চমকানো’ বনিকে কোমরে দড়ি বেঁধে ঘোরালো পুলিশ
“দত্তপুকুরের শাহজাহান “গোপাল কাঞ্জিলালকে আদালতে তোলা হল
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়