সময় কলকাতা ডেস্কঃ শ্রীরামপুর কলেজের ইতিহাসের অধ্যাপককে গ্রেপ্তার করল শ্রীরামপুর মহিলা থানার পুলিস।ধৃত অধ্যাপকের বিরুদ্ধে এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের হয় পুলিসের কাছে। ধৃতের নাম প্রতাপ দীগর।তাকে কলেজের ক্যাম্পাস থেকেই গ্রেপ্তার করা হয়।
নির্যাতিতা নাবালিকা এই দিন জানান তিনি আদতে সল্টলেকের বাসিন্দা।তার বাবা ও মায়ের মধ্যে বিচ্ছেদ হয়ে যাওয়ায় তিনি মামার বাড়িতে থাকতেন।তার অভিযোগ তার মামা তাকে শরীরিক ভাবে নিগ্রহ করত।সেই কথা তিনি ,তার বাবাকে জানান।নাবালিকার দাবি মামার অত্যাচার থেকে বাঁচাতে তার বাবা তাকে শ্রীরামপুর কলেজের অধ্যাপক প্রতাপ দিগরের বাড়িতে রেখে যান।শ্রীরামপুরের সেই বাড়িতে থেকেই তিনি দূরশিক্ষার মাধ্যমে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।নাবালিকার দাবি অধ্যাপকের বাড়িতে থাকার সুযোগ নিয়ে শ্রীরামপুর কলেজের ইতিহাসের অধ্যাপক প্রতাপ দিগর তার উপর যৌন নির্যাতন করত।নিরুপায় হয়ে সব কথা তিনি দিদিকে জানান। এরপরই তার দিদি তাকে উত্তরপাড়ায় স্বেচ্ছাসেবী সংস্থার দপ্তরে নি্য়ে যায় আশ্রয়ের ব্যবস্থা করার জন্য।সেই স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে নাবালিকা অধ্যাপকের বিরুদ্ধে পুলিসে অভিযোগ দায়ের করে।এরপর পুলিস শ্রীরামপুর কলেজের অধ্যাপক প্রতাপ দিগর কে কলেজ ক্যাম্পাসের ম্যাক হাউস থেকে গ্রেপ্তার করে।
ধৃত অধ্যাপকের দাবি তিনি নির্দোষ।বরং ঐ নাবালিকার পিতা তার এক বন্ধুর মাধ্যমে নাবালিকাকে তার বাড়িতে রেখে যায়।মূলত নিরাপদে তার বাড়িতে থেকে নাবালিকা পড়শোনা করতে পারে তার উদ্যোগ তিনি নিয়ে ছিলেন দাবি ধৃত অধ্যাপকের।হঠাৎ তার বিরুদ্ধে কেন এমন অভিযোগ করা হল তা তিনি বুঝতে পারছেন না ।অভিযুক্ত অধ্যাপককের বিরুদ্ধে পকসো আইন ও ৩৭৫ ধারায় মামলা রুজু করেছে পুলিস।
শিশুদের নিয়ে কাজ করা হিন্দমোটরের এক স্বেচ্ছাসেবী সংস্থার কাছে সাহায্যের জন্য গিয়ে ছিল নির্যাতিতা নাবালিকার দিদি।তাদের উদ্যোগে উত্তরপাড়ার পুলিসের কাছে পৌছায় নির্যাতিতা।সেখানে নাবালিকার উপর অধ্যাপক যৌন নির্যাতন করেছে বলে অভিযোগ দায়ের করে নির্যাতিতা।
নাবালিকাকে যৌন নির্যাতন ,গ্রেপ্তার শ্রীরামপুর কলেজের অধ্যাপক !


More Stories
অর্জুন সিংকে ‘চমকানো’ বনিকে কোমরে দড়ি বেঁধে ঘোরালো পুলিশ
“দত্তপুকুরের শাহজাহান “গোপাল কাঞ্জিলালকে আদালতে তোলা হল
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়