সময় কলকাতা ডেস্ক : ভারত বাংলাদেশের সীমান্ত যশোর লাগোয়া বাংলাদেশ সীমান্ত বেনাপোল উত্তপ্ত হয়ে ওঠে সোমবার। বেনাপোল স্থলবন্দরের শ্রমিক ইউনিয়নের ক্ষমতা দখলের চেষ্টায় ক্ষমতাসীন দলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় একাধিক শ্রমিক আহত হয়েছেন। বন্ধ হয়ে যায় বেনাপোল থেকে কলকাতাগামী সড়কপথ। ভারত-বাংলাদেশ বাণিজ্য ব্যাহত হয়।

সূত্রের খবর, সোমবার পণ্য খালাস করার সময়ে বেনাপোল স্থলবন্দরের শ্রমিক ইউনিয়নে সার্বিক আধিপত্য নেওয়াকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর শ্রমিকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। ফলে স্থলবন্দর থেকে পণ্য খালাস বন্ধ হয়ে যায়। ঘটনার পারদ সহজে নামে নি।মুড়ি মুড়কির মত বোমা পড়তে থাকে। অবস্থা বেগতিক দেখে ভারতের দিক থেকে বাংলাদেশ অভিমুখে যাত্রা করা মালবাহী গাড়ি অভিমুখ বদল করে ভারতে ফিরতে চেষ্টা করে। বাংলাদেশের যশোর নাভরণ সার্কেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উদ্যোগী হলেও নির্বিচারে পড়ছিল বোমা। পুলিশ ও শ্রমিক মিলিয়ে অন্তত ৬ জন আহত হন।দু ঘন্টা চলা বোমাবাজিতে ব্যাহত হয় ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া দু দেশের স্থলবন্দর পরিষেবা।।


More Stories
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক
যুদ্ধের জাঁতাকলে ভারত
আন্তর্জাতিক ভাষা দিবস : বাংলাদেশে পালাবদল ও বিতর্ক