Home » পুর নির্বাবাচনের শিক্ষা নিয়েই বালিগঞ্জ উপনির্বাচনে ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

পুর নির্বাবাচনের শিক্ষা নিয়েই বালিগঞ্জ উপনির্বাচনে ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

সময় কলকাতা ডেস্কঃ সদ্য শেষ হওয়া পুর নির্বাচনে ব্যাপক সন্ত্রাসের অভিযোগ ছিল বিরোধীদের পক্ষ থেকে।সেই নির্বাচন থেকে শিক্ষা নিয়েই নির্বাচন কমিশন সুষ্ঠু ও নির্বিঘ্নে নির্বাচন সারতে বালিগঞ্জ উপনির্বাচনে  ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে। আগামি ১২ এপ্রিল বালিগঞ্জ বিধানসভা ও  আসানসোল লোকসভার উপনির্বাচন।ইতিমধ্যেই বালিগঞ্জ উপনির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চও শুরু হয়ে গেছে।এতো গেল নির্বাচন কমিশনের ব্যাখা।

আবার এখানকার বাসিন্দা ও ভোটারদের অভিমত,  বিগত দিনের নির্বাচনে এমন ঘটনার নজির আছে বলে কেউ মনে করতে পারছেন না যেখানে এত পরিমান কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজনীয়তা দেখা দিতে পারে।  হয়তো কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার মনে করেছে অধিক পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করলে তাদের দলীয় প্রার্থীরা অধিক পরিমাণে ভোটে জয়লাভ করতে পারে। অথবা নির্বাচন কমিশন হয়তো মনে করেছে এই মুহূর্তে যেহেতু কেন্দ্রীয় বাহিনীকে বসে বসে মাইনে দিতে হচ্ছে সরকারকে, তাই এধরনের উপনির্বাচনে পাঠিয়ে তাদেরকে কাজের মধ্যে ব্যস্ত রাখতে হবে।

যদিও এই সমস্ত কিছুর মধ্যে বালিগঞ্জের মানুষ কিন্তু বিষয়টাকে ভালো চোখে দেখছে না বলেই খবর উঠে আসছে। বর্ষিয়ান নেতা তথা রাজ্যের প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এর স্মৃতি বিজড়িত বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে বাবুল সুপ্রিয় যে অ্যাডভান্টেজ পজিশনে রয়েছে তা বলাই বাহুল্য।অন্তত রাজনৈতিক মহলের এমনটাই ধারনা।

About Post Author