Home » সিবিআই চেয়েছিলেন, হয়েছে,এখন আপনারা কি চাইছেন বিধান সভায় হাঙ্গামা করে ? প্রশ্ন কুণালের

সিবিআই চেয়েছিলেন, হয়েছে,এখন আপনারা কি চাইছেন বিধান সভায় হাঙ্গামা করে ? প্রশ্ন কুণালের

সময় কলকাতাঃ পরিকল্পিত ভাবে বিজেপি বিধানসভায় হাঙ্গামা করেছে। ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে অভিযোগ তৃণমুল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের।বিজেপির বিধায়করা অধিবেশনের শেষ মুহূর্তে যা ঘটিয়েছে, তিনি তার তীব্র নিন্দা করছেন বলে জানান কুণাল ঘোষ।

বিধান সভায় শাসক ও বিরোধী দলের ধ্বস্তাধস্তি  নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে শাসকের মুখপাত্র কুণাল ঘোষ প্রশ্ন তুলে বলেন আপনারা তো সিবিআই তদন্ত চাইছিলেন। সেটা তো চলছে। তাহলে আন্দোলন করছেন কেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রামপুরহাট ঘটনার নিন্দা করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নিন্দা করছেন। আর আপনারা তো রামপুরহাট ঘটনা নিয়ে সিবিআই চেয়েছিলেন। সিবিআই তদন্তও তো হচ্ছে। তাহলে আপনারা রাস্তায় কেন?প্রশ্ন কুণাল ঘোষের।

তিনি এইদিন অভিযোগ করেন বিজেপি সিবিআই তদন্তকে প্রভাবিত করছে।তাঁর আরো অভিযোগ, যার নাম সিবিআই এর এফআইআর-এ  রয়েছে, সেই শুভেন্দু অধিকারীই সিবিআই নির্দেশ দিচ্ছেন, রামপুরহাট কান্ডে কাকে জেরা করতে হবে আর কাকে গ্রেপ্তার করতে হবে।

আপনারা যে তদন্তের কথা বলছেন, সেটা সিবিআই কে বলুন মন্তব্য তৃণমুলের মুখপাত্র কুণাল ঘোষের।তাঁর প্রশ্ন ,তাহলে বিধানসভায় নাটক করছেন কেন? কেন রাস্তায় লোক নিয়ে বিক্ষোভ বা মিছিল করছেন ? সকাল থেকে বিজেপি পরিকল্পনা করে ছিল, বিধান সভার অধিবেশনে ঝামেলা করবে অভিযোগ কুণাল ঘোষের।গুজরাতে যখন দাঙ্গা হল, তখন সেখানে ৩৫৬ ধারা জারি হয়নি। এখানে তো সেই ভয়ঙ্কর ঘটনা ঘটেনি দাবি তৃণমুল মুখপাত্র কুণাল ঘোষের।তবে তিনি স্বীকার করেন রামপুরহাটের ঘটনা একটি দুর্ভাগ্যজনক ঘটনা তার জন্য এখানে যারা রাষ্ট্রপতি শাসন, সিবিআই চাইছে, তারাই বিধানসভায় মারপিট করছে। কেন করছে গণ্ডগোল ,প্রশ্ন তাঁর।কুণাল ঘোষের দাবি সস্তায় প্রচার এবং সিবিআই কে প্রভাবিত করতে চাইছে বিজেপি।আর সেই কারণে বিধানসভায় এই ধরনের ঘটনা গুলি ঘটাচ্ছে বিজেপি দাবি কুণাল ঘোষের।তিনি আরো বলেন নন্দীগ্রামে বুদ্ধদেব ভট্টাচার্য কোথায় ছিলেন?শিখ দাঙ্গার দায় এখনও কেউ নেয়নি, আবার বিজেপি শাষিত রাজ্যগুলিতে একাধিক খারাপ ঘটনা ঘটেছে। হাথরস, লখিম্পুর, অসম নিয়ে কেন সিবিআই তদন্ত হয়নি প্রশ্ন কুণাল ঘোষের। তাঁর বক্তব্য তৃণমুল কংগ্রেস রামপুরহাটে সিবিআইকে সাহায্য করবে। তিনি আরও বলেন মুখ্যমন্ত্রীও তো সাহায্য করছেন। তাহলে কিসের আন্দোলন? বিধানসভায় রামপুরহাট কাণ্ড নিয়ে আলোচনা করার যে দাবি বিজেপি করছে, তার ব্যাখ্যা আমাদের দলের পরিষদীয় নেতারা দিয়েছেন ।তিনি বলেন কি আলোচনা হবে বিধানসভায়? সবে তো সিবিআই তদন্ত হাতে নিয়েছে।আপনারা কুৎসা করবেন, আমরা বাস্তব সম্মত উত্তর দেব। এটা মানুষ শুনতে চায় না। মানুষ তদন্ত চায় ।

এইদিন ফের রাজ্যপালকে নিশানা করেন তৃণমুল নেতা কুণাল ঘোষ।তিনি বলেন রাজ্যপাল এ রাজ্যের বিজেপির কার্যকরী সভাপতি হিসাবে কাজ করছেন।কখনও কখনও বিজেপির ছায়া হিসাবেও কাজ করছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যপাল রাজ্যকে বদনাম করতে চেষ্টা করছেন অভিযোগ তৃণমুলের মুখপাত্রের।তার আরো অভিযোগ রাজ্যপাল ইস্যুতে ইস্যুতে ঘুমিয়ে পড়েন, আবার কিছু ইস্যুতে জেগে ওঠেন।

দুদিনের সারা দেশ জোড়া ধর্মঘট কে কটাক্ষ করে কুণাল ঘোষ বলেন সিপিএম এখানে ভেসে থাকার চেষ্টা করছে। তাই এই ধরনের ধর্মঘট করে মানুষকে অসুবিধায় ফেলার কোন মানেই হয়না মন্তব্য তাঁর।

About Post Author