সময় কলকাতা ডেস্ক: পানিহাটি পুরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুপম দত্তকে মাথার পেছনে বন্দুক ঠেকিয়ে গুলি করে খুন করা হয়। সেই খুনের ঘটনায় দুজন স্থানীয় বাসিন্দার গোপন জবানবন্দি নেওয়া হল ব্যারাকপুর মহকুমা আদালতে।
বৃহস্পতিবার, ওই দুজন স্থানীয় বাসিন্দাকে ব্যারাকপুর মহকুমা আদালতে নিয়ে আসা হয়। সেখানে তাদের গোপন জবানবন্দি রেকর্ড করা হয় বলে জানা গেছে । ঘটনার তদন্ত চলছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিটেকটিভ ডিপার্টমেন্টের তরফে। এই খুনের ঘটনার তদন্তে নেতৃত্ব দিচ্ছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ গোয়েন্দা প্রধান শ্রী হরি পান্ডে। ইতিমধ্যেই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সঞ্জীব পন্ডিত ও অমিত পন্ডিত সহ আরও একজনকে। আপাতত ধৃতদের জেল হেফাজতে নিয়েছে পুলিশ ।
প্রসঙ্গত, গত ১৩ মার্চ রবিবার সন্ধ্যায় খুন হন উত্তর ২৪ পরগণার পানিহাটির ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুপম দত্ত। ওই রাতেই এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তারপর গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত সঞ্জীব পণ্ডিত ওরফে বাপিকে।সূত্রের খবর মারফত জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই জমি সংক্রান্ত বিষয় নিয়ে সঞ্জীবের সঙ্গে বিবাদ চলছিল অনুপমের। তাই নিজের আত্মীয় অমিতকে দিয়ে অনুপমকে খুন করায় সঞ্জীব।


More Stories
লজে পরকীয়া-ব্যাভিচার, হাতেনাতে পাকড়াও সন্তানের জননী ও প্রেমিকপুরুষ
ইন্দাসের ঘটনায় ককরোচের প্রশাসনকে ডেডলাইন
কংগ্রেস নেতা ও তার ছেলেকে নৃশংসভাবে খু*ন নাকাশিপাড়ায়