সময় কলকাতা ডেস্কঃফের উদ্ধার হল মৃত ডলফিন।আর তা দেখতেই ভিড় জমান স্থানীয়রা।দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের হুগলি নদীর কেল্লার মোড় এলাকার ঘটনা।এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।

স্থানীয়সুত্রে জানা গিয়েছে,রবিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে এলাকার কিছু মানুষ দেখতে পান হুগলী নদীতে একটি মৃত ডলফিন ভেসে উঠেছে।এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় গোটা এলাকায়।মৃত ডলফিনটিকে দেখতে একে একে ভিড় জমান এলাকার মানুষেরা।এমনকি বড়াতে আসা পর্যটকরাও ঘটনার কথা জানার পর মৃত ডলফিনটিকে দেখতে ভিড় করেন।স্থানীর বাসিন্দাদের কাছ থেকে খবর যায় উপকূল থানার পুলিশ ও বন দপ্তরের আধিকারিকদের কাছে। খবর পেয়ে পুলিশ এবং বনদপ্তরের আধিকারিকরা তড়িঘড়ি ঘটনাস্থলে এসে ডলফিনটিকে উদ্ধার করে নিয়ে যান।

হুগলি নদীর উপর দিয়ে যাওয়া জাহাজের ধাক্কাতেই ডলফিনটি আহত হয়েছে বলে বনদপ্তর আধিকারিকদের প্রাথমিক অনুমান।আর তারপরেই নদীর পাড়ের দিকে চলে আসেলে ভাটায় পড়ে ওই ডলফিনটি মারা যায় বলেই দাবি করেছেন তারা।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী