সময় কলকাতা ডেস্কঃ সেনা বাহিনীর কর্মীদের মানবিকতার এক প্রকৃষ্ট উদাহরন পাওয়া গেল নদিয়া জেলার সীমান্ত এলাকায়।কর্মকর্তারা জানিয়েছেন যে এই ঘটনাটি ৩ এপ্রিল ২০২২, নদীয়া জেলার সীমান্ত এলাকার এমন একটি সংবেদনশীল পর্ব প্রকাশ্যে আসে। সীমান্তবর্তী গ্রাম মাটিয়ারীর বাসিন্দা সুকুর মন্ডল এখানে মোতায়েন ৫৪ বাহিনীর সীমা চৌকি বানপুরের কোম্পানি কমান্ডারকে জানান যে তার মা (রোহতো বিবি) মারা গেছেন। তার দুই বোন সীমান্তের ওপারে বাংলাদেশে থাকেন। তিনি বিএসএফকে অনুরোধ করেছিলেন যে তার বোনেরা যদি তাদের মায়ের শেষ দেখা পায় তবে তারা খুব খুশি হবে্ন। এরপর কোম্পানি কমান্ডার অবিলম্বে মানবিক দিকটি মাথায় রেখে কাল বিলম্ব না করে এই বিষযটি নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে যোগাযোগ করেন। বিএসএফের অনুরোধের পরিপ্রেক্ষিতে বিজিবিও মানবিক দৃষ্টিভঙ্গির কথা বিবেচনা করে এগিয়ে আসে। তাই উভয় দেশের সীমান্ত নিরাপত্তা বাহিনী পারস্পরিক সহযোগিতার কথা মাথায় রেখে “সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই” এই কথা মাথায় রেখে
বাংলাদেশে বসবাসকারী দুই কন্যার মায়ের সঙ্গে শেষ দর্শনের সময় পরিবেশ ভারাক্রান্ত হয়ে ওঠে। বিএসএফের প্রতি ওই দুই কন্যা কৃত জ্ঞতাও প্রকাশ করেন।
যখন উভয় কন্যাই তাদের মায়ের শেষ দেখা পেয়েছিলেন, তখন সেখানকার পরিবেশ হয়ে ওঠে ভারাক্রান্ত। শেষ দর্শন করে দুই কন্যা ও পুত্র উভয়েই সীমান্ত রক্ষী বাহিনীর এই উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনাদের মানবিকতার কারণে আমরা মায়ের শেষ দেখা পেয়েছি। ওই সময় সেখানে উপস্থিত সকলের চোখেই জল চলে আসে। বাংলাদেশী ওই দুই কন্যারা বলেন, আজ যদি আমরা আমাদের মায়ের শেষ দেখা না পেতাম, তাহলে সারাজীবন আমরা নিজেদের ক্ষমা করতে পারতাম না।
বিএসএফ সর্বদা সামাজিক ও মানবিক মূল্যবোধের খেয়াল রাখে : গুলেরিয়া।
এখানে, এই পর্বে, দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার বিএসএফের জনসংযোগ আধিকারিক এবং ডিআইজি সুরজিৎ সিং গুলেরিয়া জানিয়েছেন যে, বিএসএফ জওয়ানরা দিনরাত সীমান্তে সজাগ দৃষ্টি রাখে, এবং দেশের নিরাপত্তার পাশাপাশি সীমান্তবাসীদের সুখ-দুঃখ , ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধেরও খেয়াল রাখে । তিনি জোর দিয়েছিলেন যে সীমান্ত রক্ষী বাহিনী যেমন অসৎ উদ্দেশ্যযুক্তদের বিরুদ্ধে থাকে ঠিক তেমনই মানবতা এবং মানবিক মূল্যবোধের ক্ষেত্রে তাহারা সর্বদা সাজাগ দৃষ্টি রাখে ।


More Stories
শিলিগুড়ির বিশ্ববাংলা লোগো ভাঙা পড়ল
শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে কাকলি ঘোষ দস্তিদার, সঙ্গে বিদেশ -বীনা, কী বললেন সাংসদ ?
পুলিশের জালে পলাতক ও অপসারিত বিডিও প্রশান্ত বর্মন