Home » ভাটাপাড়া পুরসভায় চালু হল অন লাইন ট্যাক্স প্রদান উদ্যোগ

ভাটাপাড়া পুরসভায় চালু হল অন লাইন ট্যাক্স প্রদান উদ্যোগ

সময় কলকাতা ডেস্কঃ  ভাটপাড়া পৌরসভার পক্ষ থেকে পৌরসভার অন্তর্গত নাগরিকদের ট্যাক্স প্রদানের অভিনব উদ্যোগ গ্রহণ করা  হলো। সাধারণ মানুষের  কথা ভেবেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।  ভাটপাড়া পৌরসভার পক্ষ থেকে প্রত্যেকটি ওয়ার্ড এর নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট দিনে অনলাইনের মধ্য দিয়ে সমস্ত রকম ট্যাক্স প্রদান করতে পারবেন ভাটপাড়া পৌরসভা নাগরিকেরা। ভাটপাড়া পুরসভা ও একটি বেসরকারি ব্যাঙ্কের উদ্যোগে এবং মিউনিসিপাল অ্যাফেয়ার্স এন্ড আরবান ডেভেলপমেন্টের পোর্টালের সহায়তায় চালু হল এই ট্যাক্স প্রদান প্রকল্প।মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে মানুষের পাশে ও মানুষের সাথে থাকার পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য এই প্রকল্পের সঙ্গে অন্যান্য আরও প্রকল্প চালু করতে চলেছে ভাটপাড়া পুরসভা। জানালেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম।

পাশাপাশি কোন নাগরিকের সমস্যা থাকলে নির্দিষ্ট নম্বরে ফোন করলে বাড়িতে পৌঁছে যাবেন পৌর  কর্মীরা। সেখান থেকেই অনলাইন পেমেন্ট এর মধ্যে দিয়ে বিল প্রদানের ব্যবস্থা করা হয়েছে পৌরসভার উদ্যোগে এমনটাই জানালেন বিধায়ক সোমনাথ শ্যাম।তিনি আরও জানান ভাটপাড়া পুরসভায় বেশ কয়েকটি কাউন্টার খোলা হবে যেখানে বরিষ্ঠ নাগরিক থেকে শুরু করে মহিলা ও সাধারন মানুষেরা বিভিন্ন ধরনের  পরিষেবা পাবেন খুব তাড়াতাড়ি।পাশাপাশি ভাটপাড়া পুরসভাকে মডেল পুরসভা হিসেবে মানুষের সামনে তুলে ধরতে চান তারা।

মিউনিসিপাল অ্যাফেয়ার্স এন্ড আরবান ডেভেলপমেন্টের সহায়তায় এই অন লাইন পরিষেবার কাজ প্রথম শুরু করে  কলকাতা পুরনিগম। তারপর এই পরিষেবার কাজ চালু হয় রাজ্যের বিভিন্ন পুরসভা গুলিতে।তবে আপাতত এই পরিষেবার পাবে ভাটপাড়ার এক থেকে ৩৫ নম্বর ওয়ার্ড পর্যন্ত।

About Post Author