Home » ইউক্রেনের ‘মূল ভূখণ্ড’ পুনরুদ্ধার করায় অনেক রাশিয়ান  নিহত হয়েছে,দাবি ইউক্রেনের

ইউক্রেনের ‘মূল ভূখণ্ড’ পুনরুদ্ধার করায় অনেক রাশিয়ান  নিহত হয়েছে,দাবি ইউক্রেনের

সময় কলকাতা ডেস্ক;  রুশ-ইউক্রেন যুদ্ধের আজ ৪২ দিন অতিক্রান্ত। রুশ বাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বড় বড় শহরগুলিকে ধূলিসাৎ করে দিয়েছে। ইতিমধ্যেই বিশ্বের শক্তিধর দেশ গুলি দ্বিধা বিভক্ত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে। যদিও ইতিমধ্যেই দুই দেশের মধ্যে একাধিকবার বৈঠক হয়েছে যুদ্ধ বিরতি নিয়ে কিন্তু সমস্যার সমাধান হয়নি। মাঝে  তুরস্ক ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ থামাতে আসরে মধ্যস্ততা করেও কোন ফল হয়নি।  তারই মধ্যে  রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ণ মাত্রার’ হামলার পরিকল্পনা করছে এমন আশঙ্কার কথা জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। তবুও এই আশংকার মাঝেই ইউক্রেনের ‘মূল ভূখণ্ড’ পুনরুদ্ধার করায় অনেক রাশিয়ান  নিহত হয়েছে। এমনটাই জানিয়েছে ইউক্রেন বাহিনীর সেনা কর্তারা। পাশাপাশি তা্রা জানাচ্ছে যখন যুদ্ধের সময় নাইট্রিক অ্যাসিড ট্যাঙ্কার বিস্ফোরিত হয়  সেইসময় অসামরিক লোকদের ঘরের ভিতরে থাকতে বাধ্য করে। এদিকে ইউক্রেন কিয়েভ এবং চেরনিহিভ থেকে ইউক্রেন সেনা রুশ বাহিনীকে পর্যুদস্ত করে ফেলে বলে সেনা বাহিনীর তরফে জানানো হয়েছে।  কিন্তু ‘নিম্ন স্তরের লড়াই’ অব্যাহত রয়েছে। পাশাপাশি রাশিয়া ডনবাসের উপর পুনরায় তার   প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।তার জন্য তারা আরও শক্তিশালীকরণের জন্য ৬০,০০০ আধা সেনাকে প্রশিক্ষিত করে  প্রস্তুত রেখেছে। তবে  এরই মধ্যে লুহানস্কে একটি নাইট্রিক অ্যাসিড ট্যাঙ্কে গোলাবর্ষণ করা হয়েছিল। সেই সময় স্থানীয় বাসিন্দাদের মুখোশ পরতে, জানালা বন্ধ করতে এবং নিরাপদ আশ্রয়ে  থাকতে বলা হয়েছিল। ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে যে মঙ্গলবার পর্যন্ত  ইউক্রেনের মাটিতে মোট ২০,০০০ রুশ সেনা নিহত হয়েছে।

 

 

 

About Post Author