সময় কলকাতা ডেস্ক:
আচার এমন একটি শব্দ যার নাম শুনলে অনেকেরই জিভে জল চলে আসে। আচ্ছা ভাবুন তো সাধ করে আপনি আচার বানিয়েছেন, কয়েকদিন যেতে না যেতেই সেই আচারে ছাত্রাক ধরে গেল। কী করবেন বুঝে উঠতে পারছেন না তাইতো। তবে শুধু আচার নয় অনেক পছন্দের খাবারেই কিন্তু ছত্রাক ধরে। যেমন, পাউরুটি, জ্যাম, জেলি, মাখন, বাদাম, এমনকি বিস্কুট সহ বিভিন্ন জিনিসেই ছত্রাক বাসা বাধে।ছত্রাক ধরা কোন খাবার কিন্তু খাওয়া উচিত নয়। এই খাবার খেয়ে নানা রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। পেটের অসুখ, অ্যালার্জি, অন্ত্রের মত জটিল রোগ হতে পারে আপনার। কারণ খাবারে ছত্রাক বাসা বাধলে খাবারের ভিটামিন, মিনারেল পাশাপাশি প্রোটিনও নষ্ট করে দেয়।

জেনে নিন খাবারে ছত্রাক রোখার বেশ কিছু উপায়:-
আচার যা লোভনীয় এবং অনেকদিন ধরে খেতে ভালো লাগে তাই অবশ্যই কাঁচের পাত্রে রাখবেন। কারণ প্লাস্টিকের পাত্রে আচার রাখলে তা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এছাড়াও আচার বের করার সময় হাতের ব্যবহার করবেন না। চামচ দিয়ে আচার বের করতে হবে। অপরিষ্কার হাত, ভিজে ভাব ও ঘাম আচারে মিশলে ছত্রাক তাড়াতাড়ি ধরে নিতে পারে। পাশাপাশি আচারের শিশি নিয়মিত রোদে দিন। আচার দীর্ঘদিন ভালো রাখতে বেশি করে তেল ব্যবহার করবেন। আচারের ওপর তেলের আস্তরণ থাকলে, তা সহজে বাতাস ঢোকা আটকায়। এছাড়াও মেথি, হলুদ, হিং ইত্যাদিও খুব ভালো প্রিজারভেটিভ। তাই এই সমস্ত উপকরণ দিয়ে আচার তৈরি করতে পারেন।

ছত্রাক ধরা এড়াতে ডিপ ফ্রিজে পাঁউরুটি রাখলে ভাল থাকে এবং ছত্রাক ধরতে পারে না সহজে। এছাড়াও বিস্কুটের ক্ষেত্রে বিস্কুট প্যাকেট থেকে বের না করে একটি এয়ারটাইট কৌটোতে প্যাকেট সহ রেখে দিন। প্যাকেটে থাকলে চট করে ছত্রাক ধরে না।

মাখন এমনিতেই সব সময় ফ্রিজে রেখে দেওয়া হয়। কিন্তু খোলা ভাবে না রেখে একটি এয়ারটাইট কৌটোতে মাখন রাখুন। ভিজে কিংবা অপরিচ্ছন্ন হাত বা চামচ মাখনে লাগাবেন না তাহলে খুব তাড়াতাড়ি এতে ছত্রাক ধরে নিতে পারে।
জ্যাম ভাল রাখতে তা ফ্রিজে রাখুন। ব্যবহার করার পর সেটি আবার সঙ্গে সঙ্গে ফ্রিজে রেখে দিন, না হলে ছত্রাক ধরতে পারে।
এই নিয়মগুলি যদি আপনি মেনে চলেন তাহলে আপনার ঘরের এই সমস্ত জিনিস গুলো অনেক দিন ধরে ভালো রাখা সম্ভব। সঙ্গে আপানার খাবার হয়ে উঠবে আরও সুস্বাদু।


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
ট্রাম্পের ট্যারিফে দুর্বল হবে বিশ্ব অর্থনীতি, ঊর্ধ্বমুখী হবে মুদ্রাস্ফীতি: আইএমএফ
১৩ হাজার বছর আগে লুপ্ত হওয়া প্রাণী, ফিরে এলো পৃথিবীতে