Home » কয়লা, বালি মাফিয়াদের দিয়ে বুথে বুথে ভোট লুঠ করাচ্ছে পুলিসঃ জিতেন্দ্র তিওয়ারি

কয়লা, বালি মাফিয়াদের দিয়ে বুথে বুথে ভোট লুঠ করাচ্ছে পুলিসঃ জিতেন্দ্র তিওয়ারি

সময় কলকাতা ডেস্কঃ  তীব্র গরমে আরো উত্তাপ বাড়ল ভোটের সকালে আসানসোলে।এই লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের অভিযোগ নির্বাচন কমিশনকে উপেক্ষা করে বুথে বুথে দখল নিচ্ছে রাজ্য পুলিশ। কমিশন অনুমতি দিয়েছে তবু রাস্তায় আটকে দেওয়া হচ্ছে আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির গাড়ি।এমন কি প্রতিবাদ করায় তাঁর গাড়ির উপর হামলা চালানোরও  অভিযোগ করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

ভোটের সকালে বিভিন্ন বুথে বুথে এজেন্টদের বসতে না  দেওয়ারও অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী আগ্নিমিত্রা পল।একই সঙ্গে তাঁর অভিযোগ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সব নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এই কাজ করে চলেছে রাজ্য পুলিশ।এই দিন আসনসোলের প্রাক্তন মেয়র ও পান্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক বিজেপি প্রার্থীর হয়ে নির্বাচন পরিচালনার কাজে গাড়ি নিয়ে বেড়িয়ে ছিলেন।বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির অভিযোগ নির্বাচন কমিশন থেকে তিনি গাড়ি নিয়ে বুথে বুথে যাওয়ার জন্য অনুমতি নিয়ে ছিলেন।সেই অনুমতি পত্র তাঁর গাড়ির চালকেরও ছিল।কিন্তু দূর্গাপুর ব্লকে পুলিশ তাঁকে রাস্তায় আটকে দেয়। সেই সময় জিতেন্দ্র তিওয়ারিকে রাজ্য পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়তে দেখা যায়।গলা চড়িয়ে বিজেপি নেতা পুলিশকে বলতে থাকেন কয়লা মাফিয়া,বালি মাফিয়াদের দিয়ে বুথে বুথে ভোট লুঠ করাচ্ছেন। তাঁর আরো অভিযোগ তিনি যাতে বুথে না পৌছাতে পারে তাঁর জন্য তাঁকে রাস্তার মাঝে দীর্ঘক্ষন আটকে দিচ্ছে রাজ্য পুলিশ।আর তার জেরেই তিনি পুলিশের উপর ক্ষোভে ফেটে পড়ে্ন।

বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ও পুলিশের বচসার মাঝেই তাঁকে উদ্ধার করেন এক তৃণমুল নেতা। পুলিশকে তিনি বলেন রাস্তার মাঝে জিতেন্দ্র তিওয়ারিকে এই ভাবে আটকাবেন না। ওই তৃণমুল নেতার দাবি তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত। তাই বাংলার গণতন্ত্রে রাজনৈতিক সৌজন্য রাখতেই তিনি পুলিশকে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে না আটকাবার অনুরোধ করেছেন।তবে সকাল থেকে রাজ্য পুলিশের বিরুদ্ধে সোচ্চার হয় রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।তিনি বলেন বাংলা্য আর পাঁচটি নির্বাচনের মতই উপনির্বাচনেও পুলিশ মানুষে্র গণতান্ত্রিক অধিকার হরণ করেছে।বুথে তাঁদের দলের এজেন্টকে বসতে তো দেওয়াই হয়নি।এমন কি বুথে কেন্দ্রীয় বাহিনীকে নিস্ক্রিয় করে রাজ্য পুলিশ অতিসক্রিয়তা দেখাচ্ছে শুধু মাত্র মানুষের গণতান্ত্রিক অধিকার লুঠের জন্য। অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।

 

রাজ্য পুলিশ আসানসোলে বালি, কয়লা মাফিয়াদের দিয়ে ভোট লুঠ করাচ্ছে অভিযোগ অগ্নিমিত্রা পলের। আর ভোটের দিনেই আসানসোলে তাঁদের গাড়ি ভাঙ্গচূড় করা হয়েছে অভিযোগ বিজেপির রাজ্য সভাপতির।

About Post Author