সময় কলকাতা ডেস্ক : লাল মাটির দেশ বীরভূম জেলা যেমন জগত বিখ্যাত কবিগুরুর শান্তিনিকেতন ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জন্য। তেমনই বিখ্যাত কঙ্কালী তলা মন্দিরের জন্য। বৃহস্পতিবার চৈত্র সংক্রান্তি। কথিত আছে এই বিশেষ দিনেই নাকি দেবী কঙ্কালীর আবির্ভাব হয়েছিল। সেই উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল থেকে দেবী কঙ্কালীর বিশেষ আরাধনা শুরু হয়েছে বীরভূমের কঙ্কালী তলা মন্দিরে। পাশাপাশি এই দিনটিকে কেন্দ্র করে বিশেষ পূজার্চনা আয়োজন করা হয় মন্দিরে।
৫১ সতী পিঠের মধ্যে অন্যতম একটি পীঠ হল কঙ্কালী তলা। এখানে দেবী সতীর কোমরের হাড় পড়ে ছিল। সেখান থেকেই এই জায়গার এমন নামকরণ বলে জানান মন্দিরের এক সেবাইত। এই চৈত্র সংক্রান্তির দিনেই দেবী আবির্ভূত হওয়ায় তাই এই দিনটিতে বাৎসরিক পুজোর আয়োজন করা হয় বীরভূমের কঙ্কালীতলা মন্দিরে।
এই দিনটিতে বিশেষ পূজার্চনার পাশাপাশি দূর দূরান্তের ভক্তরাও ভীড় জমান কঙ্কালী তলা মন্দিরে। মায়ের আশীর্বাদ পেতে ভক্তরা পুজোর ডালা হাতে সকাল থেকে ভিড় জমান মন্দির চত্বরে।


More Stories
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
FIFA Worldcup 2026 : কোরিয়ার চোরাগতিতে বিধ্বস্ত চেকিয়া
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে