Home » আজকের দিনটির গুরুত্ব

আজকের দিনটির গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ
আজ ১৬ এপ্রিল,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১০৬ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৮৫৩-আজকের দিনে ভারতের মুম্বাইতে প্রথম যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়।
১৯১২-হ্যারিয়েট কুইয়েম্বি প্রথম নারী হিসাবে বিমানে ইংলিশ চ্যানেল পাড়ি দেন আজকের দিনে।
১৯১৬-রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এদিন।
১৯১৭-লেনিন বিখ্যাত ‘এপ্রিল থিসিস’ ঘোষণা করেন আজকের দিনে।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৪৪-আনাতোল ফ্রঁস নোবেলজয়ী ফরাসি কবি সাংবাদিক ও ঔপন্যাসিক আনাতোল ফ্রঁস আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৮৫-ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব বিপ্লবী উল্লাসকর দত্তের জন্মদিন আজ।
১৯৭৮-ভারতীয় মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী, মিস ইউনিভার্স-২০০০ লারা দত্ত এদিন জন্মান।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৮৯৬-সাংবাদিক সাহিত্যিক ও বাউল গান রচয়িতা হরিনাথ মজুমদার আজকের দিনে প্রয়াত হন।
১৯৬৬- প্রখ্যাত বাঙালি চিত্রশিল্পী নন্দলাল বসুর প্রয়াণ দিবস আজ।
১৯৮৭-প্রখ্যাত বাঙালি অভিনেতা বিকাশ রায় এদিন প্রয়াত হন।
২০২১-কিংবদন্তী অভিনেত্রী, চলচ্চিত্র নির্মাতা, সাবেক সাংসদ সারাহ বেগম কবরীর প্রয়াণ দিবস আজ।

About Post Author