সময় কলকাতা ডেস্ক: বিগত কয়েক বছরে খেলাধুলার মানে অন্যান্য জেলাগুলির থেকে বেশ অনেকটাই এগিয়ে গিয়েছে প্রত্যন্ত জেলা দক্ষিণ দিনাজপুর। এই জেলা থেকে আসছে নতুন নতুন খেলোয়াড়। ফুটবল ও ক্রিকেটের নতুন নতুন প্রতিভার পাশাপাশি অন্যান্য খেলার দিকেও অনেক ছেলে মেয়ে এবং অভিভাবকদের আগ্রহ দেখা যাচ্ছে।

তাইকোন্ডো। তেমনি একটি খেলা। বিগত পাঁচ বছর ধরে বালুরঘাট সহ দক্ষিণ দিনাজপুর জেলা জুড়েই তাইকোন্ডো আগ্রহীদের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে । দক্ষিণ দিনাজপুর সহ গোটা উত্তরবঙ্গ জুড়েই তাইকোন্ডো খেলোয়াড়দের সংখ্যা বৃদ্ধি পেলেও রেফারিদের সংখ্যা বৃদ্ধি পায়নি। তাই বিভিন্ন প্রতিযোগিতায় বাইরে রেফারিদের ওপরে নির্ভর করতে হয় এখানকার সংগঠকদের। সেই কারণে এই অভাব দূর করতে এবার এগিয়ে এল ইউনিভার্সাল তাইকোন্ডো ইনস্টিটিউট।

বালুরঘাট শহরে উত্তরবঙ্গের তাইকোন্ডো খেলার কিছুটা রেফারিং জানা তাইকোন্ডো কোচেদের রিফারিং শেখাতে ইউনিভার্সাল তাইকোন্ডো ইনস্টিটিউট এর পক্ষ থেকে বালুরঘাটের রেডক্রস বিল্ডিংয়ে ১৪ থেকে ১৬ই জুলাই রেফারি সেমিনার অনুষ্ঠিত হচ্ছে । উত্তরবঙ্গের বিভিন্ন জেলার তাইকোন্ডো রেফারি এই সেমিনারে অংশগ্রহণ করবে বলে জানা গেছে। জানা গেছে এখান থেকে অংশগ্রহণকারীকারীরা রেফারিং শিখে গোটা দেশেই তাইকোন্ডো রেফারি করতে পারবে। প্রত্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলা তথা উত্তরবঙ্গ জুড়ে নতুন নতুন তাইকোন্ডো রেফারি তৈরি করতে ইউনিভার্সাল তাইকোন্ডো ইনস্টিটিউটের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে উত্তরবঙ্গের তাইকোন্ডো শিক্ষার্থী তথা কোচেরা।


More Stories
ইনিংস ও ৩০০ রানে জয় ভারতের
স্বপ্নের অভিষেক, সুতারে ধরাশায়ী আফগানিস্তান
অভিষেকে মানব যেন মহামানব, আফগানিস্তান বিপাকে