Home » হরিশ্চন্দ্রপুরে বাড়ছে জমি মাফিয়েদের দৌরাত্ব, মাফিয়া রাজ নিয়ে বিস্ফোরক মন্তব্য তৃণমূল নেতার

হরিশ্চন্দ্রপুরে বাড়ছে জমি মাফিয়েদের দৌরাত্ব, মাফিয়া রাজ নিয়ে বিস্ফোরক মন্তব্য তৃণমূল নেতার

সময় কলকাতা ডেস্ক: বৃহস্পতিবার জমি দখল করতে নেমেছিল তৃণমূল আশ্রিত গুন্ডাবাহিনী। মারধোর করা হয়েছিল বৃদ্ধ চাষীকে। খুঁটি পুঁতে দখল করে নেওয়া হয়েছিল বৃদ্ধ ও অসহায় দরিদ্র চাষের জমি। এই ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে গেলেন মালদা জেলার  হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা দ্রোণাচার্য বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি তৃণমূল আশ্রিত গুন্ডা বাহিনীর দখল করা জমি পুনরুদ্ধারে নামেন। দখল হয়ে যাওয়া ওই জমির খুঁটি উপড়ে তুলে দেন। আক্ষেপের সুরে জানান দলটা মাফিয়াতে ভরে গেছে। আমাদের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন দলের আদর্শ মা মাটি মানু কে ভালো রাখা নিরাপত্তা দেওয়া। কিন্তু তার পরিবর্তে আমরা দেখছি এলাকারই কিছু দুষ্কৃতী মাফিয়া দলের নাম ভাঙ্গিয়ে এলাকায় এসব অপকর্ম করে বেড়াচ্ছেন। এ সমস্ত কারণে নিজেকে তৃণমূল নেতা বলতে লজ্জা করে।সমাজ বিরোধীরা তৃণমূল দলটাকে কলঙ্কিত আমি প্রয়োজনে প্রশাসনের সঙ্গে কথা বলব। থানার আইসিকেও ঘটনাটি নিয়ে নজর দিতে অনুরোধ করব।প্রয়োজনে দলের ব্লক এবং জেলা সভাপতি ঘটনার কথা জানানোর হুঁশিয়ারি তৃণমূল নেতা দ্রোণাচার্য বন্দ্যোপাধ্যায়ের।

বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার পিপলা গ্রামে বিহার গামী ৮১ নম্বর জাতীয় সড়কের পাশে একটি জমিকে নিয়ে গণ্ডগোলের সূত্রপাত হয়। ওই এলাকায় অঞ্চল দাস বলে এক বৃদ্ধ চাষির জমি রয়েছে। এলাকার তৃণমূল কর্মী বলে পরিচিত জগন্নাথ সরকার নামে এক ব্যক্তি গুন্ডা বাহিনী দিয়ে ওই বৃদ্ধর জমি দখল করতে চায় বলে অভিযোগ। এই নিয়ে ব্যাপক অশান্তি সৃষ্টি হয়। বৃদ্ধের পরিবারের অভিযোগ পুলিশ সম্পূর্ণ ঘটনার মদত দিচ্ছে।অঞ্চলবাবুর ভাইপো কৌশিক দাস জানান, এলাকার তৃণমূল আশ্রিত কিছু গুন্ডা বাহিনী কে সাথে নিয়ে জগন্নাথ সরকার আমাদের জমি দখল করতে এসেছিল গতকাল। আমার কাকা বাধা দিলে তাকে বেধড়ক মারধর করা হয়। পুলিশ ওদের গ্রেপ্তার করার বদলে আমার কাকাকে গ্রেপ্তার করে উল্টে। দীর্ঘ-দিন ধরে এই জমি নিয়ে বিবাদ চলছে। জমিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। তা সত্ত্বেও আমাদের উপর ক্রমাগত হামলা হচ্ছে এই জমির লোভে। মাফিয়ারা জোর করে এই জমি দখল করতে চাইছে।গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে। গোটা ঘটনা ঘিরে শুরু হয়েছে তৃণমূল-বিজেপির চাপানউতোর।

এই ঘটনায় শাসক দলকে তীব্র কটাক্ষ করেছেন জেলা বিজেপি নেতৃত্ব। বিজেপির জেলা সাধারণ সম্পাদক কিষান কেড়িয়ার অভিযোগ, রাজ্য-জুড়ে তৃণমূল আশ্রিত নেতা-কর্মীরা জমি মাফিয়ার কাজে নেমে পড়েছে। জোর করে জমি দখল করছে গরিব মানুষদের। চাষীদের জমি কেড়ে নিচ্ছে।রাজ্যের প্রতিটা জেলায় তৃণমূল কর্মী সমর্থকরা মাফিয়া গিরি করে বেড়াচ্ছে। মানুষ সব দেখছে। এই সরকার আর বেশি দিন নেই। সময় আসলে মানুষ যোগ্য জবাব দেবে।

দলের নাম ভাঙ্গিয়ে কেউ জমি মাফিয়া গিরি করলে দল বরদাস্ত করবে না। আইন আইনের পথে চলবে। দাবি, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা ইংলিশ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর।তিনি বলেন,  আমরা প্রশাসনকে বলব এ ব্যাপারে করা ব্যবস্থা গ্রহণ করতে।

 

About Post Author