সময় কলকাতা ডেস্কঃ পুরাতন বনগাঁর স্নাতকের ছাত্র তন্ময় হালদার কে হাতে নাতে ফেনসিডিল সহ ধরে বিএস এফ জাওয়ানরা। জওয়ানদের দাবি গত ১৮ এপ্রিল রাত পৌনে এগারোটা নাগাদ ১৫৮ ব্য়াটালিয়নের জওয়ানরা নজরদারি চালাচ্ছিল সীমান্তে।সেই সময় বিএস এফ এর জওয়ানরা সীমান্ত গ্রাম গুনারমাঠে তন্ময় হালদারকে জিঞ্জাসাবাদের জন্য আটক করে। তার কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী গুনার মাঠের জঙ্গল থেকে ৩টি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করে তারা।সেই ব্যাগগুলি থেকে ২০৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় বলে বিএস এফ কর্তারা জানিয়েছে।এর পরই জওয়ানরা তন্ময় হালদার কে নিজেদের হেফাজতে নিয়ে জিঞ্জাসাবাদ শুরু করে।ধৃত ছাত্র জানায় পড়াশোনার পাশাপাশি সে ইলেকট্রিক মিস্ত্রির কাজও করে।
বনগাঁ রমেশ ঘোষের কাছ থেকে বস্তা ভর্তি ফেনসিডিলের বোতলগুলি নিয়েছিল সীমান্ত পাড় করে দেওয়ার জন্য়। বিএসএফ এর দাবি বাংলাদেশের দৌলতপুরের বাসিন্দা আর এক পাচারকারী মিজানকে এই জিনিস গুলি হস্তান্তর করার কথা ছিল তন্ময় হালদারের। ২০৬ বোতল ফেনসিডিল সীমান্ত পার করার জন্য তন্ময় হালদার পারিশ্রমিক হিসাবে পেত ২০০০ টাকা ।
অন্য একটি ঘটনায়, ১৯ এপ্রিল ১০৭ নং ব্যাটালিয়নের জওয়ানরা অভিজিৎ বিশ্বাস নামে এক জনকে গ্রেপ্তার করে। বর্ডার আউট পোস্ট উত্তরপাড়ার জওয়ানরা ভোর চারটে নাগাদ ১০০ বোতল ফেনসিডিল সহ অভিজিৎ বিশ্বাসকে আটক করে। ধৃতের বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার উত্তরপাড়ায়।
জিজ্ঞাসাবাদে অভিজিৎ বিশ্বাস জানায়, উত্তরপাড়ার অমিত প্রামাণিকের কাছ থেকে ফেনসিডিল নিয়ে সে বাংলাদেশের মসিলা গ্রামের সুমন নামে এক ব্যক্তিকে দেওয়ার কথা ছিল তার। সে আরও জানান যে অমিত প্রামাণিক তাকে এই কাজের জন্য ৬০০০ টাকাও দিয়েছে।
ধৃতকে ও উদ্ধার হওয়া ফেনসিডিল সংশ্লিষ্ট কাস্টম অফিস ও পুলিশ কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিএস এফ। তাদের দাবি উদ্ধার হওয়া ফেনসিডিলের বাজার মূল্য ৫৭ হাজার ৪৯ টাকা।


More Stories
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ
অর্জুন সিংকে ‘চমকানো’ বনিকে কোমরে দড়ি বেঁধে ঘোরালো পুলিশ
“দত্তপুকুরের শাহজাহান “গোপাল কাঞ্জিলালকে আদালতে তোলা হল