Home » রামপুরহাট পুলিশের মানবিকতায় ষাটোর্দ্ধ বৃদ্ধকে পেলেন তাঁর পরিবার

রামপুরহাট পুলিশের মানবিকতায় ষাটোর্দ্ধ বৃদ্ধকে পেলেন তাঁর পরিবার

অমলেন্দু মন্ডল, সময় কলকাতা ডেস্ক : বীরভুমের তারাপীঠ থানার অন্তর্গত বীরচন্দ্রপুর ইসকনে মন্দিরে সপরিবারে ঘুরতে আসেন বেলেঘাটার বাসিন্দা গোপীনাথ মিত্র । সেখান থেকে বেড়াতে যাচ্ছি বলে বের হয়ে আর ফিরে আসেন নি তিনি। অবশেষে বীরভূমের রামপুরহাট থানার উদ্যোগে এক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় ষাটোর্দ্ধ বৃদ্ধকে ফিরে পেল পরিবারের সদস্যরা। বৃদ্ধকে ফিরে পেয়ে খুশি পরিবারের সকলে । পাশাপাশি পুলিশের এই মানবিকতায় প্রশংসা করেছেন রামপুরহাট বাসী।

পরিবারের সদস্যরা জানান কলকাতার বেলেঘাটা থেকে সপরিবারে তারা ঘুরতে আসেন তারাপীঠের বীরচন্দ্রপুর ইসকন মন্দিরে। সেখান থেকেই বৃদ্ধ গোপীনাথ মিত্র তাদের বলেন ধারে কাছ থেকে বেরিয়ে আসছি । সময় পার হয়ে গেলেও বৃদ্ধ না ফেরায় পরিবারের সদস্যরা তাঁর খোঁজে বের হন । কিন্তু তাকে খুঁজে না পেয়ে ফিরে আসেতে বাধ্য হন তারা। সোমবার রামপুরহাটে যত্রতত্র ওই বৃদ্ধকে ঘুরে বেড়তে দেখায় সন্দেহ হয় পুলিশের। তারপর ওই বৃদ্ধকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। কিন্তু বৃদ্ধ কোনো কথারই ঠিকঠাক জবাব দিচ্ছিলেন না বলে দাবি পুলিশের। এরপরই এক স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্যের হাত বাড়িয়ে দেয় বৃদ্ধের দিকে। তারাই ওই বৃদ্ধকে তার পরিবারের হাতে তুলে দেন। এমনকি বৃদ্ধর গায়ে ছেড়া পোষাক থাকায় সেটির বদলে নতুন পোষাক উপহার দেওয়া হয় থানার তরফে। থানার এই মানবিকতায় খুশি পরিবারের সকলে। মানবিকতায় প্রশংসা করেছেন রামপুরহাট বাসীরা।

About Post Author