সময় কলকাতা ডেস্ক: ২ রা মে’র আগে রাজ্যে কোন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বৃহস্পতিবার পরিষ্কার থাকবে শহর কলকাতা এবং সংলগ্ন এলাকার আকাশ। বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। শুকনো থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। বাড়বে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ।রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে অব্যাহব থাকবে তাপপ্রবাহ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেন্টিগ্রেডের উপর থাকছে। আগামীকাল শহর কলকাতার তাপমাত্রায় থাকবে ৩৯° এবং ২৯° সেলসিয়াস। তবে শনিবার থেকে পরিস্থিতির বেশ কিছুটা পরিবর্তন হতে পারে বলে খবর।

৩ দিন পর বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় । বুধবার সংবাদমাধ্যমকে তিনি জানান, ৩ দিন পর বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিভাগ জেলাতেই দক্ষিণবঙ্গ রোদে পুড়লেও কলকাতার তাপমাত্রা একইরকম থাকবে। ৩০ তারিখ পর্যন্ত উপকূলবর্তী জেলাগুলিতে তাপমাত্রা সেরকম বাড়বে না। তবে মে মাসের প্রথম সপ্তাহ থেকেবর্ষার মত বৃষ্টি হবে না। হলেও এই বৃষ্টি কিছুটা স্বস্তি যোগাবে।

বৃহস্পতিবার, উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশ সংলগ্ন ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। আগামী বেশ কয়েকদিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হচ্ছে না উত্তরবঙ্গে। মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে।দক্ষিণবঙ্গে আপাতত কোথাও কোন বৃষ্টির পূর্বাভাস নেই। তবে শনিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিবর্তন হতে পারে। শনিবার বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ হাল্কা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!