Home » অবশেষে স্বস্তির খবর শোনালো আবহাওয়া দপ্তর

অবশেষে স্বস্তির খবর শোনালো আবহাওয়া দপ্তর

সময় কলকাতা ডেস্ক: অবশেষে আশার বাণী শোনাল আবহাওয়া দফতর। ৩ দিন পর বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের  আধিকারিক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় । বুধবার সংবাদমাধ্যমকে তিনি জানান, ৩ দিন পর বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিভাগ জেলাতেই।

তবে সঞ্জীববাবু জানান, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি থাকছে আরো ২ থেকে ৩ দিন । উপকুলবর্তী জেলাতে তাপপ্রবাহের সতর্কতা নেই।আপাতত ২ থেকে ৩ দিন বৃষ্টির কোন সম্ভাবনা নেই। মে মাসের প্রথমদিন থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গ রোদে পুড়লেও কলকাতার তাপমাত্রা একইরকম থাকবে। ৩০ তারিখ পর্যন্ত উপকূলবর্তী জেলাগুলিতে তাপমাত্রা সেরকম বাড়বে না। তবে মে মাসের প্রথম সপ্তাহ থেকেবর্ষার মত বৃষ্টি হবে না। হলেও এই বৃষ্টি কিছুটা সস্তি যোগাবে। আদ্রতা যুক্ত বায়ু দক্ষিণ পশ্চিম দিকে আসার সম্ভাবনা রয়েছে। তাতেই পশ্চিম দিক থেকে আসা শুষ্ক বাতাস পিছু হটতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টি জারি থাকবে।

 

About Post Author